বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে যোগদান করলেন কামাল উদ্দিন দেশের ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় নিয়ে আসা হবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নির্বাচনের তিন দিন বাকী

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২০, ১.০৯ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আর মাত্র তিন দিন বাকী, দু জন শীর্ষ প্রার্থী  প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মনোযোগ দিচ্ছেন পেনসিলভেনিয়া রাজ্যের দিকে এবং তাঁর প্রতিদ্বন্দ্বী প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মিশিগানে অনুষ্ঠান করবেন। এই প্রচার অভিযানে এই প্রথম বাইডেন যোগ দেবেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে। মিশিগানে দু দিনের এই নির্বাচনী প্রচার অভিযানে তাঁরা আজ ফ্লিন্ট ও ডেট্রয়েটে যাবেন। ডেট্রয়েটে যানবহরে আয়োজিত এই সমাবেশে তাঁদের সঙ্গে যোগ দেবেন গায়ক স্টিভি ওয়ান্ডার। তিনি সেখানে গান গাইবেন।

ট্রাম্প  পেনসিলভেনিয়ার শহরগুলোতে চারটি সমাবেশ করবেন বলে ঠিক করেছেন। ২০১৬ সালে খুব অল্পের জন্যে তিনি এই রাজ্যে জয়লাভ করেছিলেন এবং তিনি চাইছেন এবারও সেখানে জয়ী হতে। বর্তমান জরিপে দেখা যাচ্ছে এই রাজ্যে বাইডেন খানিকটা এগিয়ে আছেন। ট্রাম্প গতকাল সংবাদদাতাদের বলেছেন, নির্বাচনের রাতে তাঁর পরিকল্পনা সম্পর্কে এখনও কোন সিদ্ধান্ত নেননি যদিও দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল যে, ওয়াশিংটনের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে তিনি একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। ট্রাম্প বলেন, ওয়াশিংটন ডিসি’র সরকার করোনাভাইরাসের কারণে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছেন যার মধ্যে রয়েছে ৫০ জনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং এ ব্যাপারে তাঁর সিদ্ধান্ত নেবার পেছনে এই সব বিষয় বিবেচনায় থাকবে।

গত শুক্রবার ট্রাম্প মিশিগান, মিনেসোটা এবং উইসকনসিনে প্রচার অভিযান চালান এবং বাইডেন মিনেসোটা, উইসকনসিন ও আইওয়াতে অনুষ্ঠান করেন। মিশিগানের ১৬ টি, মিনেসোটা ও উইসকনসিনের ১০ টি করে এবং আইওয়ার ৬ টি ইলেক্টরাল ভোট রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com