বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে যোগদান করলেন কামাল উদ্দিন দেশের ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় নিয়ে আসা হবে : প্রধানমন্ত্রী

তুরস্কের ভূমিকম্পে ২৭ জনের মৃত্যু ৮০০ জন আহত

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২০, ১১.৩৩ এএম
  • ২২৩ বার পড়া হয়েছে

শুক্রবার সকালে তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমির এবং নিকটবর্তী গ্রীক দ্বীপে এই ভূমিকম্প আঘাত হানলে অন্তত ২৭ জন নিহত এবং ৮০০ জনের উপর আহত হয়েছে।ইস্তাম্বুল ভিত্তিক কান্দিলি পর্যবেক্ষণ ও ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউটের পরিচালক বলেন যে, ইজমিরেই এই ভূমিকম্প সব চেয়ে বেশি আঘাত হানে এবং এটিই হচ্ছে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা । ইজমিরের গভর্ণর ইয়াভুজ সেলিম কসগার বলেন যে, চারটি বিধ্বস্ত ভবনের এবং আরও দশটি ভেঙ্গে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে অন্তত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

তুরস্কে উদ্ধারকারী দলগুলো সারা রাত-দিন কাজ করে আজ শনিবার ইজমিরে ভূমিকম্পের ধ্বংসাবশেষ থেকে আরেকটি মৃতদেহ উদ্ধার করেছে। শুক্রবার সকালে তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমির এবং নিকটবর্তী গ্রীক দ্বীপে এই ভূমিকম্প আঘাত হানলে অন্তত ২৭ জন নিহত এবং ৮০০ জনের উপর আহত হয়েছে। ইস্তাম্বুল ভিত্তিক কান্দিলি পর্যবেক্ষণ ও ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউটের পরিচালক বলেন যে, ইজমিরেই এই ভূমিকম্প সব চেয়ে বেশি আঘাত হানে এবং এটিই হচ্ছে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা । ইজমিরের গভর্ণর ইয়াভুজ সেলিম কসগার বলেন যে, চারটি বিধ্বস্ত ভবনের এবং আরও দশটি ভেঙ্গে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে অন্তত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

ভূমিকম্প আঘাত হানলে ইজমির শহরের বাসিন্দাদের রাস্তায় ছুটোছুটি করতে দেখা যায়। শহরটিতে ৪০ লক্ষ লোকের বাস। ইউরোপ ও ভূমধ্যসাগর এলাকার ভূমিকম্প পরিমাপ কেন্দ্র বলছে, ৬.৯ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল সামোস থেকে ১৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বাঞ্চলে এবং তুরস্কের উপকুল থেকে ৩২ কিলোমিটার দূরে। যুক্তরাষ্ট্রের ভূতত্ব জরিপ বিভাগ বলেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এই ভূমিকম্পের কারণে ইজমিরের সেফেরেহিসার এলকায় জলোচ্ছাস দেখা দেয়।

গ্রীসের সামোস দ্বীপে একটি এলাকায় দেয়াল ধ্বসে পড়লে দুজন কিশোর কিশোরীকে মৃত পাওয়া যায়। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান বলেন প্রয়োজনীয় সকল উপায়ে উদ্ধার প্রচেষ্টায় সাহায্য সহযোগিতা প্রদান করা হবে। ইজমিরের অনেক বাসিন্দাই নিজেদের নিরাপত্তার কথা মনে করে বাইরে রাত কাটিয়েছেন, পার্কে কিংবা কোন খোলা জায়গায় অথবা গাড়িতে। গ্রীক প্রধামন্ত্রী কিরিয়াকস মিটসোটাকিস, এরদোয়ানকে তাঁর শোকবার্তা জানান। তিনি টুইট করেন, “আমাদের মত পার্থক্য যাই হোক না কেন এই ধরণের সময়ে আমাদের জনগণকে একত্রে দাঁড়াতে হবে”। এরদোয়ান মিটসোটাকিসকের ধন্যবাদ জানিয়ে সাহায্যের প্রস্তাব দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com