মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জুনায়েদের টার্গেট সিনেমার পর্দা

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ৫.২২ পিএম
  • ৪০৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ তরুণ মডেল ও অভিনয়শিল্পী আরফিন জুনায়েদ।শোবিজে তার যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালে।শুরুটা হয়েছিল স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র দিয়ে। এরপর তিনি অল্প সময়েই নির্মাতাদের চোখে পড়েন। ২০১৬ সালে ইউটিউবের জন্য তপু খানের পরিচালনায় ‘ইটস মাই লাইফ’ নামে একটি নাটকে অভিনয় করেন। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। প্রথম নাটকের নির্মাতার হাত ধরেই টিভির পর্দায় আসেন জুনায়েদ। কেরিয়ারে এ পর্যন্ত গোটা দশেক নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি মডেলিংয়েও তিনি বেশ সরব। কাজ করছেন বেশ কিছু ফ্যাশন ফটোশুটে। নাটক ও মডেলিং করলেও জুনায়েদের প্রধান লক্ষ্য রুপালি পর্দায় কাজ করা। তার কথায়, ‘ইউটিউব দিয়ে আমার মিডিয়াতে কাজ শুরু হলেও আমার টার্গেট বড় পর্দা। সেই লক্ষেই নিজেকে তৈরি করছি। বর্তমানে বেশ কিছু নাটক আর ফ্যাশন ফটোশুট নিয়ে সময় কাটছে।’ সিনেমায় কাজের ইচ্ছা ও লক্ষ্য প্রসঙ্গে জুনায়েদ বলেন, ‘জানি এখন বড় পর্দায় নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়াটা বেশ কঠিন। কিন্তু আমি হাল ছাড়তে রাজি না। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো। বাকিটা উপরওয়াল উপর নির্ভর করছে।তিনি আরও বলেন,প্রথমে তো একজন ভাল মানুষ হতে চাই। এরপর একজন ভাল অভিনেতা হওয়ার ইচ্ছা তো আছেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com