বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমেরিকার ভোটের সময় ভুয়ো তথ্য ছড়িয়ে পড়তে পারে :মার্ক জাকারবার্গ

  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ৯.০৮ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

আমেরিকার ভোটের সময় ভুয়ো তথ্য ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন ফেসবুক-হোয়াটসঅ্যাপ কর্ণধার মার্ক জাকারবার্গ।

সম্ভাবনা রয়েছে অস্থিরতারও। তাই এই ভোট সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির কাছে হতে চলেছে বড় পরীক্ষা, বলছেন ফেসবুক-হোয়াটসঅ্যাপ কর্ণধার জাকারবার্গ।

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলগণনা ৩ নভেম্বর। তার এক সপ্তাহ আগে থেকে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ফেসবুক কর্তৃপক্ষ। পাশাপাশি নাগরিকদের ভোট দানে নিরুৎসাহ করে, এমন প্রচার বা পোস্টের বিরুদ্ধেও তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন জাকারবার্গ। কিন্তু তার পরেও এমন একটি বিজ্ঞাপন সামনে চলে আসে, যা ভোটগণনার পরে আসার কথা। তা নিয়েও কম বিতর্ক হয়নি। তার মধ্যে জাকারবার্গের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ।

২০১৬ সালে আগের বার আমেরিকার নির্বাচনের সময় অভিযোগ ছিল, সোশ্যাল মিডিয়ায় আমেরিকার ভোটকে প্রভাবিত করার চেষ্টা করেছে রাশিয়া, চিনের মতো শক্তি। এ বারও তেমন কিছু সামনে চলে আসতে পারে— এই আশঙ্কা থেকেই কি আগেভাগে আশঙ্কা প্রকাশ করে রাখলেন ফেসবুক কর্তা? এমন প্রশ্ন তুলছেন অনেকেই।

জাকারবার্গ বৃহস্পতিবার বলেছেন, ‘আমাদের দেশে (আমেরিকায়) এত বিভাজন এবং ভোটের ফল ঘোষণা হতে যেখানে কয়েক দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, সেই সময়ের মধ্যে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। এর অর্থ আমাদের মতো সংস্থাকে এমন কাজ করতে হবে, যা আগে কখনও হয়নি।’ তিনি আরও বলেন, ‘আগামী সপ্তাহ আমাদের কাছে বড় পরীক্ষা হতে চলেছে। আমরা যা কাজ করেছি, তা নিয়ে আমি গর্বিত। তবে ৩ নভেম্বরের পরেও আমাদের কাজ থামবে না।’ নতুন নতুন বিপদের মোকাবিলা করতে সংস্থা কাজ করে যাবে বলেও আশ্বাস দিয়েছেন জাকারবার্গ।

নির্ধারিত দিনের আগেই বিজ্ঞাপন আগেই সামনে চলে আসা নিয়ে ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার রব লেদার্ন বলেন, ‘‘কিছু বিজ্ঞাপন আচমকা থেমে গিয়েছে। সে বিষয়ে আমরা তদন্ত করছি। কিছু বিজ্ঞাপনদাতাও নিজেদের নীতি পরিবর্তন করেছে।’’ অন্য দিকে নির্বাচনে প্রভাব খাটানো নিয়ে জাকারবার্গের বক্তব্য, এখন অনেক এগিয়ে গিয়েছে সংস্থা। রাশিয়া, চিন, ইরান-সহ বিভিন্ন দেশের প্রায় ১০০টি সংগঠিত নেটওয়ার্ক চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুয়ো অ্যাকাউন্ট ধরতেও নতুন নতুন প্রযুক্তি ব্যবহার হচ্ছে, যা আরও উন্নত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com