বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে

  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ৭.৫৯ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বৃহস্পতিবার মিনুটাম্যান-৩ নামের অস্ত্রবিহীন আন্তঃমহাদেশীয় একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

মার্কিন এয়ার ফোর্সের এক বিবৃতিতে বলা হয়, সিঙ্গেল-ওয়্যারহেড বিশিষ্ট এ ক্ষেপণাস্ত্র ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডানবার্গ বিমান বাহিনী ঘাঁটি থেকে স্থানীয় সময় দুপুর ১২:২৭ টায় উৎক্ষেপণ করা হয়। এটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ৬ হাজার ৭শ’ কিলোমিটার পথ অতিক্রম করে মার্শাল দ্বীপপুঞ্জের কাছে সাগরে বিধ্বস্ত হয়।

পরিকল্পনা অনুযায়ী এ বছরের তৃতীয় এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বুধবার চালানোর কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নির্দিষ্ট সময়ের এক দিন পর এটির পরীক্ষা চালানো হলো।

এদিকে মার্কিন বিমানবাহিনী জানায়, কয়েকমাস ধরে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানোর পরিকল্পনা করা হলেও আন্তর্জাতিক অঙ্গনে বা আঞ্চলিক পর্যায়ে এর কোন প্রতিক্রিয়া দেখা যায়নি।

খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com