সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নওগাঁয় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ২.১১ পিএম
  • ৪২৭ বার পড়া হয়েছে

 

নওগাঁ প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) ১৪৪২ হিজরী উদযাপন উপলক্ষে নওগাঁ ইসলামিক ফাউন্ডেশন ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করেছে।

বৃহস্পতিবার শহরের পুরতন কালেকক্টরেট ভবন চত্তরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। কিরাত,হামত-নাত,আজান,কবিতা আবৃতি ও নবীজী(সা:) এর জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করে।

এসময় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফার সভাপত্বিতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইব্রাহিম হোসেন,জেলা তথ্য অফিসার আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম,সহকারী পরিচালক এ কে এম জাকিউজ্জামান,জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ¦ হাফেজ কারী মাওলানা মোঃ আব্দুল ওয়াহেদ আল কাদরী,মউশিক শিক্ষক সমিতির সভাপতি কারী মোঃরমজান আলী,ফিল্ড সুপার ভাইজার মোঃ আকবর হোসেন।

বক্তরা বলেন বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে সঠিকভাবে পথ প্রদর্শন ও নিজস্ব সংস্কৃতিতে এগিয়ে নিয়ে যেতে হলে মহানবী(সাঃ) এর দেখিয়ে দেওয়া পথ এবং তাঁর আদর্শকে আকড়ে ধরা ছাড়া আমাদের আর কোন বিকল্প নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com