বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ট্রাম্প ও বাইডেন প্রচারাভিযানে নজর দিচ্ছেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে

  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ১১.৩৪ এএম
  • ২৬১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটদানের আর মাত্র কয়েকদিন বাকি আর এই প্রচার অভিযানের শেষ মূহুর্তে উভয় প্রার্থী  নজর দিচ্ছেন দক্ষিণ পূর্বাঞ্চলের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে। ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত যে প্রার্থী ফ্লোরিডার ভোট জিতেছেন তিনিই হয়েছেন প্রেসিডেন্ট। ২৭০ টি ইলেক্টরাল ভোট পেয়ে জেতার জন্য বিজয়ী ফ্লোরিডার ২৯টি ইলেক্টরাল ভোটও পেয়ে যান।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় তাঁর নির্বাচনী প্রচার অভিযান শুরু করছেন ট্যাম্পা শহরে একটি সমাবেশের মধ্য দিয়ে। পরে সন্ধ্যায় তিনি নর্থ ক্যারোলাইনায় একটি সমাবেশে যোগ দেবেন। এ দিকে অপর প্রার্থী প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ব্রওয়ার্ড কাউন্টিতে তাঁর সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার পর সন্ধ্যায় ট্যাম্পায় যাবেন নির্বাচনী প্রচার অভিযানে। একটি জরিপ সংগঠনের তৈরি হিসেবে দেখা যাচ্ছে মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে বাইডেনের চাইতে ট্রাম্প পিছিয়ে আছেন তবে ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনায় তাঁদের অবস্থান একই রকম।

ট্রাম্প অবশ্য গতকাল এ ধরণের নির্বাচনী জরিপ সম্পর্কে সন্দেহ প্রকাশ করে লাস ভেগাসে সংবাদদাতাদের বলেন যে, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে জরিপে যা দেখানো হয়েছে তার চাইতে তাঁর অবস্থান ভাল। জাতীয় জরিপে দেখা যাচ্ছে যে, বাইডেন ট্রাম্পের চাইতে ৭ কিংবা ৮ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন তবে ঐ ব্যবধানের অর্ধেকটাই রয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে এবং সেখানকার ফলাফলই সম্ভবত নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে।

জনস্বাস্থ্য বিষয়ক ব্রিফিং পাবার পর গতকাল বাইডেন ট্রাম্পের আবারও সমালোচনা করেন যে তিনি করোনাভাইরাস মহামারির মধ্যেই বাইরে বিশাল সব সমাবেশ করছেন। এর আগের রাতে নেব্রাস্কার ওমাহায় ট্রাম্পের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন বৃদ্ধ এবং শিশুসহ শত শত লোক কয়েক ঘন্টা ধরে হিমশীতল পরিবেশে ছিলেন এবং অনেককেই হাসপাতালে যেতে হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com