মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

উদীচীর ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ৬.০৬ পিএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে সাম্যবাদী অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

দেশের বৃহৎ এই সাংস্কৃতিক সংগঠনটির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার। এদিন বিকেল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠান আয়োজন করেছে সংগঠনটি। এবারের আয়োজনের স্লোগাণ- “দূর কর দুঃশাসন দুরাচার- জনতা জেগেছে যে দুর্বার”।

জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের সাথে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হবে। আয়োজনে থাকবে প্রতিবাদী সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও পথনাটক।

আলোচনা পর্বে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাবেরী গায়েন, মোহাম্মদ তানজীম উদ্দীন, উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সহসাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সঙ্গীতা ইমাম এবং উদীচীর বিভিন্ন বন্ধুপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন ড. সফিউদ্দিন আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com