বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমেরিকার স্বঘোষিত গুরু কিথকে ১২০ বছরের কারাদণ্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ১০.২৪ এএম
  • ২১০ বার পড়া হয়েছে

মহিলা ভক্তদের যৌনদাসী করে রাখার অপরাধে মঙ্গলবার আমেরিকার স্বঘোষিত গুরু কিথ র‌্যানিয়েরকে ১২০ বছরের কারাদণ্ড দিল নিউইয়র্কের আদালত। পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানাও করা হয়েছে। যৌন হেনস্থা ছাড়াও কিথের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ প্রমাণ হয়েছে।

৫ দিনে ৫ হাজার ডলার খরচ করলেই মিলবে আত্মনির্ভরতার পাঠ, বদলে যাবে জীবন দর্শন। এই লোভ দেখিয়েই নিউইয়র্কের ক্লিফটন পার্কে ব্যবসা ফেঁদে বসেছিলেন ‘গুরু’ কিথ। তাঁর সংস্থার নাম ‘নেক্সিয়াম’। কিন্তু কেঁচো খুঁড়তে বের হল কেউটে। তাঁর অন্তত ১৩ জন মহিলা অনুগামী অভিযোগ করেছেন যে, জীবনে স্বয়ংসম্পূর্ণতার পাঠ দেওয়ার নাম করে কিথ তাঁদের যৌন হেনস্থা করেছেন। আদালতে সেই অভিযোগ প্রমাণিতও হয়েছে। মূলত কিথের নিশানা ছিলেন ধনী পরিবারের মহিলারা।

নিজের অনুগামীদের মধ্যে ‘ডস’ নামে একটি গোষ্ঠী তৈরি করেছিলেন কিথ। যেখানে অনুগামীদের নিয়ে একটি পিরামিডের আকার তৈরি করা হত। তার শীর্ষে ‘গ্র্যান্ড মাস্টার’ হিসাবে থাক্তেন কিথ। এবং ‘দাসী’ হিসাবে কাজ করতেন কিথের মহিলা অনুগামীরা। তাঁর সঙ্গে তাঁদের যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করা হত। এমনকি ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও তোলা হত।

কিথের বিরুদ্ধে যৌন অত্যাচার চালানো, নাবালিকার উপর যৌন অত্যাচার করা, জোর করে টাকা আদায় করা, অপরাধমূলক ষড়যন্ত্র ইত্যাদি অভিযোগ প্রমাণিত হয়েছে আদালতে। ২০১৮ সালে তাঁকে মেক্সিকো থেকে গ্রেফতার করা হয়েছিল। গত বছর জুন মাসে আদালত তাকে দোষী বলে সাব্যস্তও করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com