বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সংঘাত নিস্পত্তি করতে আর্মেনিয়া ও আজারবাইজানের প্রতি অনুরোধ মাইক পম্পেও

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ৯.৫৭ এএম
  • ২১৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের সংঘাতের কুটনৈতিক নিস্পত্তি করতে আর্মেনিয়া ও আজারবাইজানের প্রতি অনুরোধ জানান। ওয়াশিংটনে অস্ত্র বিরতির মধ্যস্থতা সত্বেও সেখানে দু মাস ধরে সহিংসতা অব্যাহত রয়েছে। গতকাল ভারত সফরের সময়ে পম্পেও টেলিফোনে পৃথক পথক ভাবে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়া এবং আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে জানানো হয় যে পম্পেও নেতাদের উপর এ ব্যাপারে চাপ দেন যে তারা যেন বৈরিতা বন্ধ করার এবং কুটনৈতিক সমাধানে পৌঁছুনোর ব্যাপারে তাঁদের প্রতিশ্রুতি মেনে চলেন।

গতকাল এ দুটি দেশ পরস্পরকে এই বলে দোষারোপ করে যে পম্পেওর মধ্যস্ততায় আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে অস্ত্রবিরতিতে সম্মত হবার পরও নাগোরনো কারাবাখের অদূরে তারা আক্রমণ চালিয়েছে। বিতর্কিত অঞ্চলে অস্ত্র বিরতির রুশ প্রচেষ্টা দু বার ব্যর্থ হবার পর ২৪শে অক্টোবর ওয়াশিংটনে এই বৈঠকের আয়োজন করা হয়।

ঐ বিবাদিত অঞ্চলে লড়াই বন্ধ করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের আহ্বানের সঙ্গে পম্পেওও যোগ দেন। বিশ্বের নেতারা বড় রকমের যুদ্ধ বন্ধ করতে চাইছেন যাতে সম্পৃক্ত রয়েছে আজারবাইজানের মিত্র দেশ তুরস্ক, এবং আর্মেনিয়ার সঙ্গে যার প্রতিরক্ষা চুক্তি রয়েছে সেই দেশ রাশিয়া। এই সহিংসতা চলছে কতকগুলো পাইপলাইনের কাছে যেখান থেকে আজারবাইজানের তেল এবং গ্যাস বিশ্ব বাজারে রপ্তানি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com