বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 যুক্তরাষ্ট্রে প্রায় ৮ লাখ শিশু করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ৪.০০ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৮ লাখ শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস অ্যান্ড দি চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশনের নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর সিনহুয়ার।
ওই প্রতিবেদনে বলা হয়, গত ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশটিতে নতুন করে মোট ৯৪ হাজার ৫৫৫ শিশু করোনায় আক্রান্ত হয়েছে। দুই সপ্তাহের বেশি সময়ে শিশু আক্রান্তের হার ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের শুরু থেকে এ পর্যন্ত মোট ৭ লাখ ৯২ হাজার ১৮৮ শিশু কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। দেশটিতে মোট করোনা আক্রান্তের ১১ শতাংশ শিশু।
প্রতিবেদনে বলা হয়, জনসংখ্যার বিবেচনায় প্রতি এক লাখ শিশুর মধ্যে ১ হাজার ৫৩ জন করোনা আক্রান্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com