মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নতুন বিজ্ঞাপনে রিয়াজ-আরশি

  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ১০.২১ এএম
  • ৪৪০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের সঙ্গে প্রথমবারে মতো কাজ করলেন অভিনেত্রী আরশি হোসাইন। একটি বিজ্ঞাপন চিত্রের জন্য প্রথমবার ক্যামেরার সামনে । সাথে আরও ছিলেন শিশু শিল্পী সাদ।

সম্প্রতি এফডিসিতে থাই বেবী ডায়াপারের এই বিজ্ঞাপনটির শুটিং হয়। এটি নির্মাণ করেছেন মনিরুল ইসলাম সোহেল। আরশি বলেন, প্রথমবার রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করলাম।

কাজ করতে গিয়ে বেশ ভালো লেগেছে। রিয়াজ ভাই আমার পছন্দের একজন নায়ক। তার অনেক ছবি দেখেছি। তাঁর সাথে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করি এই বিজ্ঞাপনটি একটি ভালো কাজ হয়েছে। রিয়াজ বলেন, বিজ্ঞাপনটি করে বেশ ভালো লেগেছে। এখানে ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি।

এর আগে একই কোম্পানির বিজ্ঞাপনে মৌসুমীর সঙ্গে জুটি বেঁধেছিলাম। এবার আরশির সঙ্গে জুটি বেঁধে কাজ করলাম। বেশ ভালো একটি কাজ হয়েছে। আরশি বর্তমানে রোহিঙ্গা, কোভিন-১৯ ও সবুজ ছায়া ছবিতে কাজ করছেন।

জানা গেছে, বিজ্ঞাপনটি গল্প ভিত্তিক। ৩০ সেকেণ্ড ব্যাপ্তির। ১০ নভেম্বর থেকে দেশের সকল টিভি চ্যানেলে এটি প্রচার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com