বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কোভিড মহামারির দ্বিতীয় ঢেউয়ে সম্মুখীন হতে যাচ্ছে বিশ্ব

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০, ২.০৬ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

ইউরোপ বর্তমানে কোভিড-১৯ মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠলেও দেশব্যপী লকডাউন ঘোষণা না করেও এ সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে পারবে বলে সোমবার আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা।

ডব্লিউএইচও হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক ড. মাইকেল রায়ানের মতে, গত সপ্তাহে বিশ্বে করোনায় আক্রান্তদের ৪৬ শতাংশ এবং মৃতের প্রায় এক তৃতীয়াংশই ছিল ইউরোপীয় অঞ্চলে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইউরোপীয় অঞ্চল এখন করোনার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে এ ব্যাপরে কোনো প্রশ্ন থাকতে পারে না। করোনা নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ হিসেবে মানুষের চলাচল সীমিত করা ও ঘরে থাকার নির্দেশ বাস্তবায়ন দেশগুলোকে ভাইরাস মোকাবিলা এগিয়ে রাখবে।

এদিকে, ডব্লিউএইচও হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের টেকনিক্যাল লিড ডা. মারিয়া ভ্যান কারখোব বলেন, ইউরোপের জন্য এখন সবচেয়ে ভাবনার বিষয় হচ্ছে হাসপাতালগুলোর আইসিইউতে ভর্তি সুবিধা বাড়ানোর বিষয়ে মনোযোগী হওয়া। হাসপাতালগুলোতে থাকা শয্যাগুলো আগামিতে দিনগুরোতে দ্রুতই পূর্ণ হয়ে যাবে।

কোভিড মহামারির দ্বিতীয় ঢেউয়ে সম্মুখীন হতে যাচ্ছে বিশ্ব। ভাইরাসটি প্রতিরোধে কার্যকর টিকা আবিষ্কারের জন্য ফ্রান্স, ইতালি, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ দৌড়ঝাঁপ শুরু করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটের তথ্যমতে, গত ১৯ অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী ১৯৮টি টিকা আবিষ্কার করা হয়েছে এবং যার মধ্যে ৪৪টির ক্লিনিকাল ট্রায়াল পর্যায়ে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com