বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভ্যাকসিন চ্যাডক্স-১ ট্রায়ালে মৃত্যু প্রশ্নের মুখে অক্সফোর্ড

  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ১০.৫৬ পিএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিন ‘চ্যাডক্স-১’-এর ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণকারী এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হল এক ব্রাজিলীয়ের। তবে ব্রাজিলের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ট্রায়াল বন্ধ হবে না। এর আগে সেপ্টেম্বরে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল ‘চ্যাডক্স-১’-এর ট্রায়াল। সে বার ব্রিটেনের এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েছিলেন।

ট্রায়াল ও মৃত স্বেচ্ছাসেবক সম্পর্কে তথ্য গোপন রাখার দায়বদ্ধতার কথা জানিয়ে আজ ব্রাজিলের স্বাস্থ্য দফতর জানিয়েছে, বেশি কিছু প্রকাশ করা তাদের পক্ষে সম্ভব নয়। তবে তারা জানিয়েছে, মৃত্যুর তদন্ত হয়েছে। রিপোর্ট তাদের কাছে এসে পৌঁছেছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা গোটা বিষয়টি পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এই ঘটনার সঙ্গে ক্লিনিক্যাল ট্রায়ালের যোগ নেই। একটি মার্কিন সংবাদ সংস্থাকে তারা জানিয়েছে— ‘‘ট্রায়ালে অংশগ্রহণকারী কন্ট্রোল গ্রুপে থাকুক বা ভ্যাকসিন গ্রুপে, প্রতিটি দুর্ঘটনার কারণ ভাল করে খতিয়ে দেখা হয়। ব্রাজিলের ঘটনাটি পর্যালোচনা করে দেখা গিয়েছে, এর সঙ্গে ট্রায়ালের নিরাপত্তার কোনও যোগ নেই।’’ তারা আরও জানিয়েছে, অক্সফোর্ডের পাশাপাশি ব্রাজিলের নিয়ন্ত্রক কর্তৃপক্ষও স্বাধীন ভাবে তদন্ত করেছিল। তারাও ট্রায়াল চালিয়ে যাওয়ার পক্ষেই মত দিয়েছে। কিন্তু মৃত্যুর খবর ছড়াতেই অ্যাস্ট্রাজেনেকার শেয়ারদর পড়ে গিয়েছে।

ট্রায়ালের সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দাবি করেছেন, মৃত স্বেচ্ছাসেবক কন্ট্রোল গ্রুপে ছিলেন। তাঁকে পরীক্ষাধীন ভ্যাকসিন দেওয়া হয়নি। যে কোনও ট্রায়ালে অংশগ্রহণকারীদের দু’ভাগে ভাগ করা হয়। এক দলকে পরীক্ষাধীন ড্রাগ দেওয়া হয়, অন্য দলকে (কন্ট্রোল গ্রুপ) অন্য কোনও নিরাপদ ও পরিচিত ওষুধ দেওয়া হয়। কাকে কী দেওয়া হচ্ছে, তা জানানো হয় না। তার পর পরীক্ষাধীন ওষুধের প্রভাব পরীক্ষা করে দেখা হয়। ব্রাজিলের ‘ও গ্লোবো’ পত্রিকাতেও লেখা হয়েছে, মৃত স্বেচ্ছাসেবককে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com