বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনা মোকাবিলায় ক্রমশ সাফল্যের দিকে এগোচ্ছে ভারত

  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ১০.৫২ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

করোনা মোকাবিলায় ক্রমশ সাফল্যের দিকে এগোচ্ছে ভারত সরকার। প্রথমত দেশের করোনা পরীক্ষার সংখ্যা বেড়েছে রেকর্ড হারে। ইতিমধ্যেই তা পেরিয়েছে ১০ কোটির গণ্ডি। এই মুহূর্তে ভারতে দৈনিক প্রায় ১৫ লক্ষ করোনা পরীক্ষা হচ্ছে। ভারত ছাড়া খুব কম দেশেই এই ব্যাপক হারে করোনা পরীক্ষা হয়েছে। যার ফলে ক্রমশ করোনা পরিস্থিতিও নিয়ন্ত্রণে আসছে। এই মুহূর্তে দেশে সংক্রমিত রোগীর সংখ্যা ৭ লক্ষেরও নিচে। নিয়ন্ত্রণে দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যাও।

আজ শারদ উৎসবের মহাসপ্তমীর সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৪ হাজার ৩৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ১ হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ লক্ষ ৬১ হাজার ৩১২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটা অবশ্য সামান্য কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬৯০ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৭ হাজার ৩০৬ জন।তবে সবচেয়ে বড় স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৭৪ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com