বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে যোগদান করলেন কামাল উদ্দিন দেশের ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় নিয়ে আসা হবে : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ৩.৪১ পিএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) শুক্রবার প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ লাখ ৩৬ হাজার ৪৯৫ জন।

জেএইচইউ’র তথ্য অনুযায়ী, সারা বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বেড়ে ৪ কোটি ১৬ লাখ ৪০ হাজার ২৯৫ জনে।

এছাড়া করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন তিন কোটিরও বেশি মানুষ।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। মোট করোনা আক্রান্তের অর্ধেকের বেশি এই তিন দেশে। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ লাখের বেশি মানুষ এবং ২ লাখ ২৩ হাজার ২৪ জন মারা গেছেন।

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৭৭ লাখ ৬ হাজার ৯৪৬ বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৬১৬ জন। তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫৩ লাখের বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯০০ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com