মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মায়ার জালে’ মোশাররফ করিম

  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ৩.৩৪ পিএম
  • ৪৫৪ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ সহজ সরল একজন মানুষ জামিল। গ্রামে ছোটোখাটো একটা ব্যবসা আছে। আয় রোজগার ভালোই। মাকে নিয়েই জামিলের সংসার। মা চাইলেও জামিল বিয়ে করতে রাজি হয় না। একটা সময় মায়ের অসুবিধার কথা চিন্তা করে জামিল রাজী হয় বিয়েতে। পাশের গ্রামের মোফাজ্জল সাহেবের মেয়ে মায়ার সাথে বিয়ে ঠিক হয় জামিলের।
বেশ সুখেই চলছে জামিল এবং মায়ার নতুন সংসার। একটা সময় মায়ার এইচএসসি পরীক্ষার রেজাল্ট হয়। জানা যায় মায়া এ প্লাস পেয়েছে। পরিবারের সবাই অনেক খুশি।
জামিল চেয়েছে মায়া গ্রামের আল হেরা কলেজ ভর্তি হোক কিন্তু মায়ার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার। অন্যদিকে জামিলের মা চায় না মায়া আর পড়াশোনা করুক। মায়া মন খারাপ করে। জামিল মায়াকে আশ্বস্ত করে।
মায়া প্রিপারেশন নিয়ে এক সময় চান্স পায় ঢাকা বিশ্ববিদ্যালয়। এক সাথে পড়াশোনা করতে করতে মায়ার বন্ধুত্ব হয় নাঈমের সাথে। সেই বন্ধুত্ব মায়ার অজান্তেই পরিণত হয় ভালোবাসার সম্পর্কে। এমনই গল্পে ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘মায়ার জালে’।
স্নেহাশিস ঘোষ এর রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শাব্দিক শাহীন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, শর্মিলা আহম্মেদ, কেয়া পায়েল, সুজন হাবিব, এ.কে.আজাদ সেতু, আনোয়ার হোসেন, রেজা শাহীন সহ আরো অনেকে।
নাটক প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, নাটকের গল্পটি এক কথায় অসাধারণ। মোশাররফ করিম ভাইয়ের সাথে এর আগেও কাজ করেছি তিনি অনেক হেল্পফুল। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com