বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লিবিয়া উপকূলে নৌকা ডুবি ১৫ জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ৬.০৯ পিএম
  • ৪২৭ বার পড়া হয়েছে

লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে সমুদ্র পথে চরম ঝুঁকি নিয়ে রওনা দেয়া লোকদের ক্ষেত্রে এটি সর্বশেষ মর্মান্তিক ঘটনা। বুধবার জাতিসংঘের অভিবাসন সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার (আইওএম) লিবিয়া প্রধান টুইটার বার্তায় লিখেছেন, ‘মাছশিকারীদের সহযোগিতায় জীবিত উদ্ধার হওয়া পাঁচ জনের ভাষ্য অনুযায়ী গতকাল বুধবার লিবিয়ার সাব্রাথা উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবিতে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
আইওএমের লিবিয়া শাখার ফেদারিকো সোদা আরো বলেন, ‘গত রাতে কোস্ট গার্ড আরো ৭০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে আটকিয়ে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে।’
দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক মোয়াম্মার গাদ্দাফি ন্যাটো সমর্থিত আন্দোলনে ২০১১ সালে ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় সহিংসতা লেগেই রয়েছে। এতে দেশটি ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
ভূমধ্যসাগর হয়ে চরম ঝুঁকি নিয়ে ইউরোপের কোন দেশে চলে যাওয়ার চেষ্টা চালানো অভিবাসন প্রত্যাশীদের কাছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।
আইওএম’র তথ্য অনুযায়ী, লিবিয়ার কোস্ট গার্ডরা চলতি বছরের এ পর্যন্ত প্রায় ১০ হাজার অভিবাসন প্রত্যাশীকে সাগরে আটকে রেখে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com