বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রোহিঙ্গা গণহত্যা বিষয়ে আইসিজের অন্তর্বর্তী আদেশ মানছে না মিয়ানমার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ১১.৪০ এএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

গণহত্যা থেকে রোহিঙ্গাদের সুরক্ষা দিতে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে এ বছর জানুয়ারি মাসে যে অন্তর্বর্তী আদেশ দিয়েছিল মিয়ানমার তা মানছে না বলে অভিযোগ করেছে বিভিন্ন আন্তর্জাতিক মহল।

কানাডার সহযোগিতায় মঙ্গলবার বিকেলে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তাঁরা এমন মনোভাব ব্যক্ত করে বলেন আইসিজের আদেশ মানার পরিবর্তে দেশটি রাখাইন রাজ্যে হত্যা ও নির্যাতন অব্যাহত রেখেছে। বাংলাদেশের গণমাধ্যমের অনলাইন সংস্করণে বুধবার এ খবর প্রকাশ করে বলেছে ঢাকা থেকে ভার্চুয়ালি ওই আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আশঙ্কা প্রকাশ করেছেন যে অপরাধীদের দায়মুক্তি ও মিয়ানমারের প্রতি আঞ্চলিক সমর্থন অব্যাহত থাকলে রোহিঙ্গা সংকটের সমাধান ঝুলে থাকবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড তারেক আহমেদ বলেছেন রোহিঙ্গাদের সুরক্ষায় আইসিজের আদেশ মেনে চলতে তাঁর দেশ মিয়ানমারের প্রতি তাঁদের চাপ অব্যাহত রেখেছে।

যুক্তরাজ্যে কানাডার হাইকমিশনার জেনিস শারলেট রোহিঙ্গা নিপীড়নের জবাবদিহির জন্য তাঁর দেশ বৈশ্বিক অঙ্গনে সরব আছে বলে উল্লেখ করেন। আশিয়ানের সদস্য দেশগুলোকে মিয়ানমারের ওপর প্রভাব খাটিয়ে আনান কমিশনের সুপারিশগুলোর পূর্ণ বাস্তবায়ন এবং রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো সমাধানের জন্য তিনি আহ্বান জানান।

রোহিঙ্গা নিপীড়নের তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণে গঠিত আন্তর্জাতিক কমিটির প্রধান নিকোলাস কমজিয়ান বলেন তাঁরা তাঁদের এখতিয়ার অনুযায়ী তথ্য-প্রমাণ সংগ্রহ ও আদালতকে তা সরবরাহ করছেন। আন্তর্জাতিক বিচার ব্যবস্থায় তিন বছরকে সল্প সময় বলে উল্লেখ করে তিনি বলেন সে হিসেবে তারা যখন রোহিঙ্গা নিপীড়নের তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন তখন সেখানে নির্যাতন অব্যাহত আছে।

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের সাবেক স্পেশাল র‍্যাপোর্টিয়ার ইয়াংহি লি রোহিঙ্গাদের রাখাইন থেকে তাড়ানোই মিয়ানমারের লক্ষ্য ছিল বলে উল্লেখ করে বলেন দেশটির সেনা বাহিনী এখনো সেখানে অপরাধ করে চলেছে। বিশ্বের রাষ্ট্রগুলোকে মিয়ানমারের সঙ্গে ব্যবসা-বাণিজ্য না করার আহ্বান জানিয়ে ইয়াংহি লি বলেন দেশটির সামরিক বাহিনীর প্রধান এখনো নিষেধাজ্ঞার বাইরে আছেন।

মিয়ানমারের পুরো সামরিক বাহিনীকে নিষেধাজ্ঞার আওতায় আনা এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত বলে তিনি মন্তব্য করেন। আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নিয়েছেন কমনওয়েলথেরে মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, ব্রিটিশ এমপি রুশনারা আলী এবং প্রখ্যাত আইনজীবী পায়াম আখাভান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com