বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রুশ ক্ষেপনাস্ত্র পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র তুরস্কের নিন্দা করেছে

  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ১.৩৮ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

তুরস্ক যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তাকে অগ্রাহ্য করে শুক্রবার অত্যন্ত আধুনিক রুশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র তুরস্কের নিন্দা করেছে। তুরস্ক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হেবার টেলিভিশন জানায় যে তুরস্কের সেনাবাহিনী কৃষ্ণ সাগর তীরে উত্তরের সিনপ প্রদেশে S-400 ক্ষেপনাস্ত্র পরীক্ষামূলক ভাবে নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ বলেছে যে, নেটোর একটি মিত্র রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত সহযোগি রাষ্ট্র হিসেবে এই ক্ষেপনাস্ত্র নিক্ষেপ তুরস্কের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, “আমরা এ ব্যাপারে পরিস্কার। S-400 system কে কার্যকর করা যুক্তরাষ্ট্র এবং নেটোর মিত্র রাষ্ট্র হিসেবে তুরস্কের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তুরস্কের এই প্রযুক্তি কেনার ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে এবং আমরা এই খবরে গভীর ভাবে উদ্বিগ্ন যে তুরস্ক এটিকে কার্যকর করছে”।

যুক্তরাষ্ট্রের সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান জিম রিশ, এটিকে নেটোর একজন মিত্র রাষ্ট্রের কাছ থেকে অগ্রহণযোগ্য আচরণ বলে বর্ণনা করেছেন। রিশ এক বিবৃতিতে বলেছেন যে এই পদক্ষেপ নেটোর জন্য ক্ষতিকর এবং তা যুক্তরাষ্ট্রের F-35 বোমারু বিমান এবং যুক্তরাষ্ট্র ও নেটোর মিত্র রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি প্রত্যক্ষ হুমকি। ঐ কমিটির একজন ঊর্ধ্বতন ডেমক্র্যাট সদস্য সেনেটর বব মেনেনডেজ এক বিবৃতিতে বলেন, “এই পদ্ধতি ক্রয় এবং এর ব্যবহারের জন্য তুরস্কের প্রতি অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত্”। মেনেনডেজ এ জন্য ট্রাম্প প্রশাসনেরও সমালোচনা করেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক এই পরীক্ষা চালানোর বিষয়টি স্বীকার কিংবা অস্বীকার কোনটাই করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com