বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ইউরোপে ফের কঠোর বিধি নিষেধ আরোপ

  • আপডেট সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ৬.২৫ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

ইউরোপীয় দেশগুলো করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নতুন করে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস সংক্রমণ সম্পর্কে বৃহস্পতিবার “গভীর উদ্বেগ” প্রকাশ করে ইউরোপীয় দেশ সমূহকে সতর্ক করে দেয়ার পর এ পদক্ষেপ নেয়া হয় ।
কোভিড ১৯ দৈনন্দিন রাষ্ঠ্রীয় ও নানা সামাজিক কর্মকান্ডে বাধা সৃষ্টি করছে। কোভিড ১৯ ক্ষমতার দোরগোড়ায়ও পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস তার এক কর্মী করোনা সংক্রমিত হওয়ায় সফর স্থগিত করেছেন এবং ইইউ প্রধান উরসুলা ভন ডার লেইন একই কারণে হঠাৎ করেই ব্রাসেলস এ এক সম্মেলন ত্যাগ করেছেন।
করোনাভাইরাস সংকট নিয়ন্ত্রনে সরকারের উদ্যোগের নজির হিসেবে ফ্রান্স পুলিশ দেশটির স্বাস্থ্য মন্ত্রীর বাসা তল্লাসি করেছে, ফ্রান্সে প্রথমবারের মতো দৈনিক সংক্রমনের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।
ইইউ’র রোগ নিয়ন্ত্রন সংস্থা ইসিডিসি উচ্চহারে সংক্রমন ও করোনা পজেটিভ এলাকার একটি মানচিত্র হস্তান্তর করেছে, এতে ৩১ টি দেশের অর্ধেকের বেশী দেশে উচ্চমাত্রার সংক্রমনের কথা বলা হয়েছে, এই দেশগুলোর মধ্যে নন ইউরোপীয় দেশও রয়েছে।
বিরতিহীন করোনা সংক্রমনের কারনে ইংল্যান্ডে পারিবারিক অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। কঠোর অবরোধ আরোপে লাখ লাখ লোক বিভিন্ন স্থানে আটকা পড়েছে।
প্যারিসে এবং অপর আরো ৮টি নগরীতে কারফিউ জারি করা হচ্ছে এবং জার্মানিতে লোকদের ভিড় করার ক্ষেত্রে নতুন করে সীমাদ্ধতা আরোপ করা হয়েছে। প্রধান নগরীসহ রেড জোন এলাকায় আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। পোল্যান্ড সরকার যথাসম্ভব ঘরে থেকে কাজ করতে বলেছে। সুইজারল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী এলাইন বারসেট বলেছেন, অন্য যে কোন জায়গার চেয়ে তার দেশে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।
বিশ্বব্যাপী প্রায় ১১ লাখ লোকের মৃত্যু এবং ৪ কোটি লোক করোনা আক্রান্ত হয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে অনেক দেশ লকডাউনের কারণে অর্থনৈতিক ও সামাজিক বিপর্য়য় ছাড়াই কিভাবে করোনা নিয়ন্ত্রন করা যায় তা নিয়ে কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com