বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুদ্ধবিরতি ঘোষণার পরেও নাগোর্নো-কারাবাখ অঞ্চলে গোলাবর্ষণের খবর

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ২.৪৩ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

নাগোর্নো-কারাবাখের বিতর্কিত যুদ্ধবিধস্ত অঞ্চলে যুদ্ধবিরতি শুরু হলেও আর্মেনিয়া এবং আজারবাইজান উভয় পক্ষই বলছে সেখানে লড়াই অব্যাহত রয়েছে । এই দুটি দেশই নাগোর্নো-কারাবাখের মালিকানা দাবি করছে।

আর্মেনিয়া সোমবার বলেছে যে আজেরি বাহিনী বিরোধপূর্ণ অঞ্চলটির দক্ষিনাংশে গোলাবর্ষণ করেছে, অন্যদিকে নাগর্নো-কারাবাখের কর্মকর্তারা আজারবাইজানকে হাদরুত এলাকায় বড় রকমের সহিংসতা চালানোর জন্য অভিযুক্ত করেছেন। নাগোর্নো-কারাবাখ আজারবাইজানের মধ্যে আর্মেনীয় জাতিগত সংখ্যাগরিষ্ঠ অঞ্চল।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগকে গুজব বলে উড়িয়ে দিয়েছে এবং আর্মেনীয় বাহিনীকে নাগোর্নো -কারাবাখ অঞ্চলের কাছে আজারবাইজান অঞ্চলে গোলাগুলি করার জন্য অভিযুক্ত করেছে।

উভয় পক্ষ বলেছে যে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি এবং এর প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

স্থানীয় সময় শনিবার দুপুরে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, এবং সাময়িকভাবে হলেও এই অঞ্চলে সহিংসতা বন্ধ করেছে।

আর্মেনিয়া এবং আজারবাইজান মস্কোয় ১০ ঘন্টা আলোচনার পরে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। এ যুদ্ধবিরতিটি উভয় পক্ষের বন্দী বিনিময় এবং মৃতদেহ উদ্ধারের উদ্দেশ্যে করা হয়েছে।

আলোচনার মধ্যস্থতাকারী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, এই যুদ্ধবিরতির ফলে সংঘাত নিস্পত্তির বিষয়ে আরও আলোচনার পথ প্রশস্ত হওয়া উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com