বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফ্লোরিডার নির্বাচনী সমাবেশে আমি খুবই শক্তি অনুভব করছি :ট্রাম্প

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ১.০৯ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ দিন তার প্রিয় নির্বাচনী প্রচারণা থেকে বাইরে ছিলেন।
সোমবার তিনি ফ্লোরিডার নির্বাচনী সমাবেশে অংশ নেন। ট্রাম্প দাবি করেন এখন তিনি অনেক সুস্থ আছেন।
অরল্যান্ডের কাছে স্যানফোর্ডে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প আরো বলেন, ‘আমি খুবই শক্তি অনুভব করছি। আমি আপনাদের কাছে যাবো। আমি সকল দর্শক শ্রোতাকে চুম্বন করবো। দীর্ঘ ও বড়ো চুম্বন।
এর আগে ট্রাম্পের ডাক্তাররা জানিয়েছেন, তার শরীরে করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে।
তারা তাকে সমাবেশে অংশ নেয়ারও অনুমোদন দেন। তারা জানান, তিনি আর অন্য কাউকে সংক্রমিত করতে পারবেন না।
এছাড়া ট্রাম্প রোববার নিজেকে করোনামুক্ত দাবি করেন। তবে তার এ দাবি প্রমাণিত নয়।
হাসপাতালে তিনদিন করোনা চিকিৎসা শেষে হোয়াইট হাউসে ফেরার এক সপ্তাহের মধ্যেই তিনি নির্বাচনী সমাবেশে ফিরে এলেন। সমাবেশে ঘন্টাব্যাপী বক্তব্যে তিনি হিলারি ক্লিনটনের তীব্র সমালোচনা করেন। তিনি তাকে কুটিল হিলারি হিসেবে উল্লেখ করেন।
একইসঙ্গে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনকে নিয়েও ঠাট্টা বিদ্রুপ করেন। তিনি বলেন, বাইডেনের প্রচারণা সমাবেশে কার্যত কাউকে দেখাই যায়নি।
আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওই সমাবেশে ট্রাম্প বলেন, ফ্লোরিডা আমার পছন্দের। চার বছর আগে তারা বলেছিল আমরা ফ্লোরিডা হারাতে যাচ্ছি। আর মাত্র ২২ দিন পর আমরা এ রাজ্য জিততে যাচ্ছি। আমরা হোয়াইট হাউসে আগামী চার বছরের জন্যে জিততে যাচিছ।
তিনি তার মনোনিত সুপ্রিম কোর্টের বিচারক এমি কনি ব্যারেটের প্রশংসা করেন।
রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে তার মনোনয়ন চূড়ান্ত করা নিয়ে শিগগীরই শুনানি শুরু হবে। বিশ্লেষকরা মনে করছেন, তিনি চুড়ান্তভাবে মনোনিত হলে আগামী কয়েক প্রজন্ম ধরে দেশটির সর্বোচ্চ আদালত রক্ষণশীলদের প্রভাবে চলে যাবে।
এদিকে ইতোমধ্যে এক কোটিরও বেশি ভোটার দেশটির আগাম নির্বাচনে অংশ নিয়েছে।
সোমবার এ তথ্য জানিয়েছ একটি ট্র্র্যাকিং গ্রুপ।
নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ভোটারদের এ গতি রেকর্ডসৃষ্টিকারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com