আজারবাইজান দাবি করে যে, আর্মেনিয়ার সেনারা গাঞ্জা শহরে গোলা নিক্ষেপ করেছে, যে হামলায় ৭জন সাধারণ নাগরিক এবং শিশুসহ ৩৯জন আহত হন। তবে নাগারনো কারাবাখ’র প্রতিরক্ষা দপ্তর গোলা নিক্ষেপের দাবি সম্পূর্ণ অসত্য বলে জানায়।
মস্কোতে ১০ ঘন্টা আলোচনার পর দুটি বিবাদমান পক্ষ যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও মৃতদেহ উদ্ধারে সম্মত হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, সের্গেই লাভরভ এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেন।তিনি বলেন এই যুদ্ধবিরতি সংঘাত নিরসন কল্পে দুটি দেশের আলোচনার পথ প্রশস্ত করবে।
দুটি দেশের সাম্প্রতিক লড়াইয়ে প্রায় ৪০০ সেনা নিহত হয়েছে এবং প্রাণভয়ে হাজার হাজার এলাকাবাসী ঘর ছেড়ে পালতে বাধ্য হন।