বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ যেন পাল্লা দিয়ে বাড়ছে

  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ৯.৫৫ এএম
  • ২২৮ বার পড়া হয়েছে

দুর্গাপুজো যত এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ  যেন পাল্লা দিয়ে বাড়ছে। রাজ্যে ফের একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ।গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৯১ জন। এরফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজার ১৯৪ জন।

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের দেওয়া সরকারি বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যের সব জেলাতেই বেড়েছে সংক্রমণ। তবে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। সেখানে গত একদিনে নতুন করে আরও ৭৮৩ জন মানুষ করোনায় সংক্রামিত হয়েছেন।

অন্যদিকে তারপরই দ্বিতীয় স্থানে রয়েছে রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলা। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫৬ জন।আক্রান্তের পাশাপাশি বেড়েছে রাজ্যে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৬২ জন। ফলে মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৩ জন। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৭৯৩ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে ৪৯৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com