বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চীনের সঙ্গে লড়াইয়ে ভারতের দরকার যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী ও ঘনিষ্ঠ মিত্র-মাইক পম্পেও

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ১২.২৮ এএম
  • ২২৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, চীন ভারতের উত্তর সীমান্তে ৬০ হাজার সৈন্য মোতায়েন করেছে। তাদের সঙ্গে লড়াইয়ে ভারতের দরকার যুক্তরাষ্ট্রের মতো এক শক্তিশালী ও ঘনিষ্ঠ মিত্র, যাতে দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে চীনের আক্রমনাত্মক অভিসন্ধি বানচাল করে দিতে পারে।

গতকাল রেডিও হোস্ট ল্যারি ওকোনরের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি মাইক পম্পেও বলেছেন, ভারত এমনিতেই যুক্তরাষ্ট্রের বন্ধু, তবে চীনের মতো আগ্রাসী দেশের সঙ্গে ভারত একা লড়তে অসুবিধের মুখে পড়বে, তাই যুক্তরাষ্ট্র এই সময়ে তার পাশে দাঁড়াতে চায়।

জাপানের টোকিওতে সদ্য সমাপ্ত এক সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়া একযোগে চীনা আগ্রাসনের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় পররাষ্ট্রমন্ত্রীকে টোকিও থেকে তাড়াতাড়ি দেশে ফিরে যেতে হয়েছে। তবে এ মাসের শেষের দিকে তিনি আবার তাঁর সহকর্মী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে সঙ্গে নিয়ে ভারত সফরে আসবেন।

মোটামুটিভাবে ঠিক রয়েছে যে আগামী ২৬ ও ২৭শে অক্টোবর দিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বৈঠক বসবে। বৈঠকে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। তাঁদের সঙ্গে কথা বলবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ওই সময়ে দুই দেশের মধ্যে সামরিক কৌশলগত নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com