বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উত্তর কোরিয়া শনিবার খুব ভোরে সামরিক কুচকাওয়াজের আয়োজন করে: দক্ষিণ কোরিয়া

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ১২.২২ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মতে শনিবার খুব ভোরে উত্তর কোরিয়া সম্ভবত বিশাল এক সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছিল। এ রকম আঁচ অনুমানও চলছিল যে, এ উপলক্ষে তারা বড় রকমের নতুন অস্ত্র প্রদর্শন করতে পারে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিবৃতিতে বলা হয়েছে লক্ষণ দেখে মনে হচ্ছে উত্তর কোরিয়া পিয়ং ইয়ং শহরের কেন্দ্রস্থলে কিম ইল সাং স্কোয়ারে বিপুল সংখ্যক অস্ত্র-শস্ত্র এবং সামরিক ব্যক্তিদের  ভোরে নিয়ে আসে।অনুমান করা হচ্ছে যে, এই কুচকাওয়াজে উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপনাস্ত্র কিংবা ডুবো-জাহাজ থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের মতো নতুন অস্ত্র শস্ত্র প্রদর্শন করা হয়েছে। এ বছরের গোড়ার দিকেই উত্তর কোরিয়ার নেতা কিম জং ঊন, নতুন কৌশলগত অস্ত্র প্রকাশ করার সংকল্প ব্যক্ত করেছিলেন। পরীক্ষামূলক ভাবে অস্ত্র নিক্ষেপ না করে, কুচকাওয়াজে তা দেখালে তা কম উস্কানিমূলক হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কিমকে ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে কোন বড় রকমের উস্কানি দেবার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছিলেন।

দুপুরের কিছু পরে পর্যন্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন অবশ্য এই কুচকাওয়াজ প্রচার করেনি। সেখানকার ক্ষমতাসীন রাজনৈতিক দলের ৭৫তম বার্ষিকী উপলক্ষে এই কুচকাওয়াজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com