বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ৩ কোটি ৬৪ লাখ : জেএইচইউ

  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০, ৩.৪৭ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৪ লাখ ছাড়িয়ে গেছে বলে শুক্রবার সকালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে।

চীন থেকে ছড়ানো এ মহামারিতে গত ১০ মাসে সারা বিশ্বে মারা গেছেন ১০ লাখ ৬০ হাজার ৭৭৩ জন।

জেএইচইউ’র তথ্য অনুযায়ী, ভাইরাসের সংক্রমণ থেকে ইতোমধ্যে ২ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ১২৫ জন সেরে উঠেছেন।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় ৭৫ লাখের বেশি আক্রান্ত এবং ২ লাখ ১২ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।

আক্রান্তদের তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শরীরে ভাইরাস নিয়েই তিনি বুধবার অফিসে ফিরেছেন। হোয়াইট হাউজের এক চিকিৎসক বৃহস্পতিবার জানিয়েছেন যে ট্রাম্প তার থেরাপি সম্পন্ন করেছেন এবং শনিবার জনসম্মুখে আসতে পারেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিশ্বব্যাপী করোনাভাইরাসে এক দিনে নতুন আক্রান্তে রেকর্ড হওয়ার তথ্য জানিয়েছে। গত ২ অক্টোবর ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩০ হাজার ৩৪০ জনের আক্রান্ত হওয়ার রেকর্ডটি নতুন করে ৩ লাখ ৩৮ হাজার ৭৭৯ জনের আক্রান্তের মধ্য দিয়ে ভেঙে গেছে।

বিশ্বের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন দেশে সর্বাধিক দৈনিক আক্রান্তের ঘটনা ঘটছে। ভারতে ৭৮ হাজার ৫২৪, ব্রাজিলে ৪১ হাজার ৯০৬ এবং যুক্তরাষ্ট্রে ৩৮ হাজার ৯০৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

নিশ্চিত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৪ লাখ ছাড়িয়ে গেছে বলে শুক্রবার সকালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে।

চীন থেকে ছড়ানো এ মহামারিতে গত ১০ মাসে সারা বিশ্বে মারা গেছেন ১০ লাখ ৬০ হাজার ৭৭৩ জন।

জেএইচইউ’র তথ্য অনুযায়ী, ভাইরাসের সংক্রমণ থেকে ইতোমধ্যে ২ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ১২৫ জন সেরে উঠেছেন।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় ৭৫ লাখের বেশি আক্রান্ত এবং ২ লাখ ১২ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।

আক্রান্তদের তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শরীরে ভাইরাস নিয়েই তিনি বুধবার অফিসে ফিরেছেন। হোয়াইট হাউজের এক চিকিৎসক বৃহস্পতিবার জানিয়েছেন যে ট্রাম্প তার থেরাপি সম্পন্ন করেছেন এবং শনিবার জনসম্মুখে আসতে পারেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিশ্বব্যাপী করোনাভাইরাসে এক দিনে নতুন আক্রান্তে রেকর্ড হওয়ার তথ্য জানিয়েছে। গত ২ অক্টোবর ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩০ হাজার ৩৪০ জনের আক্রান্ত হওয়ার রেকর্ডটি নতুন করে ৩ লাখ ৩৮ হাজার ৭৭৯ জনের আক্রান্তের মধ্য দিয়ে ভেঙে গেছে।

বিশ্বের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন দেশে সর্বাধিক দৈনিক আক্রান্তের ঘটনা ঘটছে। ভারতে ৭৮ হাজার ৫২৪, ব্রাজিলে ৪১ হাজার ৯০৬ এবং যুক্তরাষ্ট্রে ৩৮ হাজার ৯০৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com