বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দক্ষিণ এশিয়াতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সৈন্যদল দেশে ফিরে যাওয়া উচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০, ১২.০০ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

বছর  শেষ হওয়ার আগেই দক্ষিণ এশিয়াতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সৈন্যদলের দেশে ফিরে যাওয়া উচিত টুইটারে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এহেন মন্তব্যের অতিরিক্ত কোন তথ্য দেয়নি পেন্টাগন। প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে লেখেন, “ক্রিসমাসের আগে আফগানিস্তানে কর্মরত আমাদের সাহসী পুরুষ এবং মহিলাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা উচিত।”

বুধবার রাতে ভাইস প্রেসিডেন্ট বিতর্কের কিছুক্ষণ আগে ট্রাম্প এই টুইট করেন। প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার, জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবং ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র, যারা মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের তত্ত্বাবধানে রয়েছন, তারা কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। বৃহস্পতিবার পেন্টাগনের এক অনুষ্ঠানে এসপার আফগান প্রত্যাহার নিয়ে কোন প্রশ্নের উত্তর দেননি।

নাম প্রকাশ না করার শর্তে একজন সামরিক কর্মকর্তা বলেন,রআফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য দ্রুত প্রত্যাহারের সময়সীমা সম্পর্কে ঐ টুইটের মাধ্যমে সর্বপ্রথম সবাই জানতে পেরেছে। এবং তার অফিস পেন্টাগনের নীতি নির্ধারক দলের কাছ থেকে “আরো দিক নির্দেশনারপাবার জন্য” অপেক্ষা করছে।

 

ট্রাম্প বিদেশের যুদ্ধেযুক্তরাষ্ট্রের অংশগ্রহণকে “হাস্যকর, নির্বোধ, অনন্ত, বিদেশী যুদ্ধ” বলে অভিহিত করেছেন এবং তার সাম্প্রতিক টুইট, যদি বাস্তবায়িত হয়, তাহলে তিনি যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান থেকে বের করে আনার জন্য তার দীর্ঘদিনের প্রচারণার প্রতিশ্রুতি পূরণ করবেন। বেশীরভাগ আমেরিকানও যুক্তরাষ্ট্রের বাহিনীকে ঘরে ফিরিযে নিয়ে আসার বিষয়টিকে সমর্থন করে।

 

প্রেসিডেন্টের এই টুইট তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েনের প্রকাশিত পরিকল্পনাকে ব্যাপকভাবে ত্বরান্বিত করেছে। ঐ টুইটের কয়েক ঘন্টা আগে রবার্ট ও’ব্রায়ান বলেন যুক্তরাষ্ট্র ২০২১ সালের শুরুতে আফগানিস্তানে সৈন্যদলের সংখ্যা ৫,০০০ থেকে কমিয়ে ২,৫০০ করতে চায়।

 

পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ও’ব্রায়েনের মতোই একই ধরনের সময়সীমার কথা প্রকাশ করে বলেন যে সামরিক বাহিনী ২০২১ সালের বসন্তের মধ্যে পুরোপুরি প্রত্যাহারের জন্য এগিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com