বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে প্রতি ১৬ মিনিটে একটি করে ধর্ষণ হয়:এনসিআরবি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ২.০৫ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত বেশি স্বস্তিতে। আর এ স্বস্তি দিল ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’ (এনসিআরবি)। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর সমীক্ষা। অন্তত উত্তরপ্রদেশের হাথরসে দলিত কন্যার গণধর্ষণ পরবর্তী সময় মৃত্যুর- ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়টা অনেকটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিরাপদ।

কেননা, এনসিআরবি সামনে এনেছে এই তথ্য যে, ভারতের উনিশটি বড় শহরের মধ্যে মেয়েদের ওপর যৌন নির্যাতনের সংখ্যা কলকাতায় সব চেয়ে কম। এমনকি ধর্ষণের চেষ্টা বা যৌনহেনস্থার মতো ঘটনাও নেই।

এনসিআরবি যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে ২০১৯ সালে শহরে মোট ১৪টি যৌন আক্রমণের ঘটনা ঘটেছে। এনসিআরবি-র অন্য একটি রিপোর্ট থেকে জানা গেছে, এ দেশে প্রতি ষোলো মিনিটে একটি করে ধর্ষণ হয়। পণঘটিত কারণে এ দেশে প্রতি ঘণ্টায় একজন করে মহিলার মৃত্যু হয়। প্রতি চার ঘণ্টায় এ দেশে একজন করে মেয়েকে পাচার করা হয়। প্রতি ৪ মিনিটে একজন গৃহবধূ তাঁর শ্বশুরবাড়িতে নির্যাতনের স্বীকার হন।

স্পষ্টতই গোটা দেশের তুলনায় কলকাতার পরিস্থিতি অনেকটাই স্বস্তিজনক। আর এ রাজ্যের শাসকদলের হাতে সেই তথ্য অন্যতম রাজনৈতিক হাতিয়ারও হতেপারে বলেও ধারণা বিশেষজ্ঞ মহলের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com