বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়া শব্দের চেয়ে ৮ গুণ গতির ক্ষেপণাস্ত্র জিরকন ক্রুজ মিসাইল পরীক্ষা করল

  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ৮.১৬ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি জিরকন ক্রুজ মিসাইল ব্যারেন্টস সাগরে একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সফল হয়েছে। রুশ সেনাবাহিনী জানিয়েছে, শব্দের চেয়ে ৮ গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪৫০ কিলোমিটার অতিক্রম করেছে।

এক ভিডিও কনফারেন্সে রাশিয়ার সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি জেরাসিমভ পুতিনকে জানান, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটে শ্বেতসাগরের অ্যাডমিরাল গোরশকভ নৌযান থেকে জিরকন ক্রুজ মিসাইলটি উৎক্ষেপণ করা হয়।

জিরকন ক্রুজ মিসাইলটি উড্ডয়নকালে এর সর্বোচ্চ উচ্চতা ছিল ২৮ কিলোমিটার। আর উড্ডয়নের সময় ছিল সাড়ে চার মিনিট। ক্ষেপণাস্ত্রটি গড়ে প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ কিলোমিটার বা ঘণ্টায় ৫ হাজার ৭০০ কিলোমিটার অতিক্রম করেছে।

ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ার পর এটির প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটা দেশের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা এবং জাতির নিরাপত্তায় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এবং রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমোভসহ এই প্রজেক্টের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে জিরকনের পরীক্ষা শুরু হয়। তবে ২০১৮ সালের মধ্যে প্রায় এক ডজন জিরকন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় রাশিয়া। ২০১৮ সালে পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মিসাইল প্রতিরক্ষাকে ফাঁকি দিতে সক্ষম জিরকন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com