বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা সামরিক ব্যক্তিরা স্বেচ্ছায় কোয়ারান্টিনে যাচ্ছেন

  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ৫.৪৯ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল মার্ক মিলেসহ শীর্ষ সামরিক ব্যক্তিরা স্বেচ্ছায় কোয়ারান্টিনে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের ভাইস কমান্ডেন্ট অ্যাডমিরাল চার্লস রে করোনাভাইরাসের পরীক্ষায় পজিটিভ হওয়ায় এই সাবধানতামুলক ব্যবস্থা নেয়া হয়েছে। পেন্টাগন কর্মকর্তারা জানান যে মিলে, ভাইস চেয়ারম্যান জেনারেল জন হাইটেন এবং আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, যাঁরা পেন্টাগনের নিরাপদ স্থানে গত সপ্তায় রে ‘র সঙ্গে বৈঠক করেছিলেন তাঁরা মঙ্গলবার সকালে পরীক্ষায় করোনাভাইরাস মুক্ত বলে চিহ্নিত হয়েছেন এবং মঙ্গলবার বিকেল পর্যন্ত তাঁদের মধ্যে কভিড ১৯ এর কোন উপসর্গ লক্ষ্য করা যায়নি।

পেন্টাগনের প্রধান মুখপাত্র জনাথান হফম্যান তাঁর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, “সাবধানতা অবলম্বনের জন্যেই ঐ বৈঠকে উপস্থিত প্রায় সবাই স্বেচ্ছায় কোয়ারান্টিনে থাকছেন। তিনি আরও বলেন যে পেন্টাগনের বৈঠকে উপস্থিত আর কারও মধ্যেই এ রকম রোগের লক্ষণ দেখা যায়নি এই মূহুর্তে করোনা পরীক্ষায় আক্রান্ত আর কেউই নেই।

প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন যে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তৈরি প্রতিরক্ষা বিভাগের জন্য নির্দেশনা অনুযায়ী এই বিভাগের শীর্ষ কর্মকর্তারা স্বেচ্ছায় কোয়ারান্টিনে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com