শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিয়ের প্রলোভন দেখিয়ে আটক রেখে ধর্ষণের অভিযোগে যুবক আটক

  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ১২.০৫ এএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

আনোয়ারা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব।

আটক যুবকের নাম আশিকুর রহমান নয়ন (১৮)। তাকে মঙ্গলবার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সোমবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, নয়নের সাথে ভুক্তভোগী ছাত্রীর দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত দুই মাস আগে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি ওই ছাত্রীকে বাড়ি থেকে নিয়ে অন্যত্র আটকে রাখেন। পরে মেয়েটি সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়।

র‌্যাব-৭-এর এএসপি তারেক আজিজ বলেন, বিয়ের প্রলোভনে একটি মেয়ের নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর মেয়েটিকে ধর্ষণের অভিযোগ পেয়ে র‌্যাব তদন্তে নামে। পরে গহিরা থেকে অভিযুক্ত নয়নকে আটক করা হয়।

এ ব্যাপারে ভুক্তভোগীর মা বাদী হয়ে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com