মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্যানকোভিড” করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সক্ষম হবে

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ৭.১৭ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

দেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক দাবি করেছে তাদের আবিষ্কৃত করোনা ভাইরাসের টিকা “ব্যানকোভিড” করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সক্ষম হবে।

সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দেয়ে বক্তব্যে গ্লোব বায়োটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কাকন নাগ এমন দাবি করে বলেন করোনার মহামারির জন্য দায়ী “ডি ৬১৪জি ভ্যারিয়েন্ট”এর বিরুদ্ধে তাদের ব্যানকোভিডই প্রথম ও একমাত্র আবিষ্কৃত টিকা । করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্টের ভ্যাকসিন নিয়ে কেউ এখন পর্যন্ত কাজ করেনি বলে উল্লেখ করে তিনি বলেন এটি নিয়ে শুরু থেকে গ্লোব বায়োটেক কাজ করছে।

সংস্থাটির আবিষ্কৃত টিকাটির প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে বলে দাবি করে ড. কাকন নাগ বলেন সরকারের ছাড়পত্র পেলে অচিরেই দশের মানুষের ওপর এর পরীক্ষার কাজ শুরু করা হবে। তিনি আশা প্রকাশ করেছেন সব ঠিকঠাক মত চললে তারা আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে বাজারে করোনার এই টিকা সরবরাহ করতে পারবে। এদিকে, যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা পর্যটন, ব্যবসা, এবং মেডিকেল ভিসাসহ অন্য কয়েকটি শ্রেণিভুক্ত নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন গ্রহণ করতে শুরু করেছে। করোনা ভাইরাসের কারণে ভিসা প্রক্রিয়াকরণের কাজ শেষ হতে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে উল্লেখ করে এতে ভ্রমণের তারিখ বিবেচনা সাপেক্ষে যথেষ্ট সময় হাতে রেখে ভিসার জন্য আবেদন করতে ভিসা প্রার্থীদের পরামর্শ দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com