মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শাওন-সারিকার ‘তোমাকে দিয়ে কিছু হবে না’

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ৫.৩৯ পিএম
  • ৪৫২ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক
ছোটপর্দার অভিনেতা সৈয়দ জামান শাওন ও অভিনেত্রী সারিকা সাবা জুটি বেঁধে এরইমধ্যে বেশ কিছু নাটকে কাজ করেছে । তারই ধারাবাহিকতায় সম্প্রতি জুটি হয়ে ‘তোমাকে দিয়ে কিছু হবে না’ শিরোনামের একটি একক নাটকে অভিনয় করেছেন। এম এস মদিনা মেটাল নিবেদিত রাসেল আজম এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহরিয়ার রহমান। প্রযোজনা করেছেন মোহাম্মদ মাহবুব খান।
সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণ হয়েছে। শাওন-সারিকা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), হারুন অর রশিদ, আসমা শিউলী, আল আমিন সবুজ, ইমরান হাসু, ইরান তালুকদার, আকাশ আমীর খান ও লাভলী লিপি।
নাটকটি প্রসঙ্গে শাওন বলেন, ‘নাটকের গল্পটি সমসাময়িক তরুণ যুব সমাজের দর্পণ। পারিবারিক, বন্ধুদের বেড়ে উঠার গল্প দর্শক দেখতে পাবে। নাটকের নামের সাথে প্রতিটি তরুণই পরিচিত। প্রত্যেক সন্তানই তাদের জীবনে ‘তোমাকে দিয়ে কিছু হবে না’ শুনতে হয়েছে। প্রতিনিয়ত গল্পে বাবার কাছ থেকে কথাটি শুনতে হচ্ছে। একটা সময় নিজেও বিশ্বাস করি আমাকে দিয়ে কিছু হবে না। বেশ ভালো একটি গল্প। আমার বিশ্বাস দর্শক নাটকটি পছন্দ করবে। বর্তমানে পারিবারিক গল্প থেকে আমরা হারিয়ে যাচ্ছি। শ্রদ্ধেয় পরিচালক, প্রযোজক, লেখক ভাইবোনদের কাছে আবেদন বাজেটের দোহাই দিয়ে গল্প থেকে বাবা মা কে মেরে ফেলবেন না কিংবা গ্রামে পাঠাবেন না! আমরা টেস্ট টিউব বেবি না ভাই!’
সারিকা বলেন, ‘শাহরিয়ার রহমানের পরিচালনায় প্রথমবার কাজ করলাম। পারিবারিক গল্পের একটি নাটক। এ সময়ে পারিবারিক নাটক কম হচ্ছে। সবার কাছে অনুরোধ থাকবে পারিবারিক নাটক নিমার্ণ করার জন্য। এ নাটকের গল্পটি খুবই ভালো লেগেছে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’
শাহরিয়ার রহমান বলেন, ‘বর্তমানে পরিবারিক গল্পের নাটক কম নির্মাণ হচ্ছে। তবে পরিবারের গল্প ফুটে উঠবে এই নাটকটির মাধ্যমে। এর বেশি কিছু এখনই বলা যাবে না। পুরো বিষয়টি জানতে নাটকটি দেখার জন্য দর্শককে অপেক্ষা করতে হবে।
খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com