মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণ মামলায় তারেক ও মাসুমের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ৮.২৬ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি ছাত্রলীগকর্মী তারেকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমান মাসুম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিলেট মহানগর হাকিম সাইফুর রহমান আজ রোববার বিকেল ৩টা থেকে সোয়া ৬টা পর্যন্ত তাঁদের এ জবানবন্দি রেকর্ড করেন।

আজ বেলা আড়াইটার দিকে পুলিশ পাহারায় দুই আসামিকে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালতে হাজির করা হয়। এর আগে গত মঙ্গলবার তাঁদের পাঁচ‌দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে আজ তাঁদের আদালতে হাজির করা হয়।

এদিকে গত শুক্রবার ও শ‌নিবার মামলার অপর ছয় আসা‌মির রিমান্ড শেষে আদালতে হা‌জির করা হলে তাঁরা আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারো‌ক্তিমূলক জবানব‌ন্দি দিয়েছেন। তাঁরা হলেন সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মো. মাহবুবুর রহমান রনি, মো. রাজন ও আইন উদ্দিন।

সিলেট মহানগর পু‌লিশের সহকারী ক‌মিশনার (প্রসি‌কিউশন) অমূল‌্য কুমার চৌধুরী জানিয়েছেন, ‌বেলা আড়াইটার দিকে মামলার দুই আসামির রিমান্ড শেষে আদালতে আনা হয়। পরে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এমসি কলেজ ছাত্রাবাসে গত ২৫ সেপ্টেম্বর রাতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ছাত্রলীগের একপক্ষের কর্মী হিসেবে পরিচিত সাইফুর রহমান, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মো. মাহবুবুর রহমান রনি ও মাহফুজুর রহমান মাসুমকে এজাহারভুক্ত আসামি করে মামলা হয়। এজাহারের বাইরে আরো দুই-তিনজনকে আসামি করা হয়। নগরীর বাইরে পলাতক থাকা অবস্থায় মোট আটজনকে গ্রেপ্তার করে পুলিশ ও র‌্যাব। তাঁরা সবাই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানব‌ন্দি দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com