মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

করোনা থেকে দেশ এখন অনেকটাই নিরাপদ:স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ৭.২৭ পিএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দাবি, বিশেষজ্ঞদের সব আশঙ্কা ব্যর্থ হয়েছে। তারা শুরুতে বলেছিলেন, বাংলাদেশে রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে। লাখ লাখ মানুষ মারা যাবে। বাস্তবে তা হয়নি। কোভিডে দেশ এখন অনেকটাই নিরাপদ। আক্রান্ত বিবেচনায় মৃত্যুহারেও বিশ্বের সবচেয়ে কম দেশের কাতারেই রয়েছে বাংলাদেশ।

রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত বা আমেরিকার চেয়ে বাংলাদেশ এখন ভাল অবস্থায় রয়েছে। তিনি অবশ্য বলেন, সাবধান থাকতে হবে। মনে রাখতে হবে, সাবধানের কোন মাইর নাই। সাবধান হলেই কেবল করোনা ভাইরাসকে ঠেকানো যাবে। শুধু ভ্যাকসিন দিয়ে সম্ভব নয়। মন্ত্রী বলেন, করোনা কাউকে ছাড়ে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা ভাবুন। তাকেও করোনা ছাড়েনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীও আক্রান্ত হয়েছিলেন।

ওদিকে গত ২৪ ঘণ্টার ফলাফল বিশ্লেষণ করলে বাংলাদেশে করোনা কমে গেছে এমন কোনো ইঙ্গিত মেলে না। এই সময়ে মৃত্যু বেড়েছে। নতুন ২৩ জনের মৃত্যু নিয়ে সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩৪৮ জন। শনাক্ত হয়েছেন ১ হাজার ১২৫ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জনে পৌঁছেছে। স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৬৬৪ টি। বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ই মার্চ। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ই মার্চ।

করোনায় বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরমধ্যেই রোববার থেকে উচ্চ মাধ্যমিকের নবীন শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে অনলাইনে। এক ভার্চুয়াল অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইন ক্লাশের উদ্বোধন করেন। এসময় মন্ত্রী বলেন, সংকট দেখে ভয় পাবার কিছু নেই। সব সংকটই নয়া সম্ভাবনা তৈরি করে। করোনাও তাই করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com