মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার ছয় আসামির রায়ের নথি হাইকোর্টে

  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ২.৪১ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামির রায়ের নথি হাইকোর্টে পৌঁছেছে। পুলিশের বিশেষ পাহারায় আজ রবিবার সকালে রিফাত হত্যা মামলার যাবতীয় নথি নিয়ে আসেন বরগুনা কোর্টের কর্মকর্তা । সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান আজ বেলা সাড়ে ১১টার দিকে এ খবর নিশ্চিত করেছেন।

নিয়ম অনুযায়ী, মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) উচ্চ আদালতে মামলার যাবতীয় কার্যক্রমের নথি পাঠানো হয়। রায় হাইকোর্টে আসার পর আসামিরা সাত দিনের মধ্যে আপিল আবেদন করতে পারবেন। মূলত কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদন লাগে, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। তবে দণ্ডিতরা বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে জেল আপিল ও আপিলের সুযোগ পাবেন।

এর আগে রিফাত শরীফ হত্যা মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেন বিচারিক আদালত। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ৪২৯ পৃষ্ঠার রায়ের কপি প্রকাশ করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছয় আসামির পরিবারকে দেওয়া হয়।

এ বিষয়ে বরগুনা দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা গোলাম সারওয়ার গতকাল রাত ৮টার দিকে  বলেন, ‘রিফাত শরীফ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি ছয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিবারকে দেওয়া হয়েছে। এ ছাড়া হাইকোর্টে এ মামলার নথি রবিবার (আজ) পাঠানো হবে।

এদিকে রায়ের কপি নিয়ে আপিল করতে গতকাল রাতেই ঢাকায় রওনা দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নির বাবা  মোজাম্মেল হোসেন কিশোর। চলতি সপ্তাহে আসামিরা হাইকোর্টে আপিল দায়ের করবে। রায়ের কপি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে এ আপিল করতে হবে।

গত ৩০ সেপ্টেম্বর আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেন বরগুনা দায়রা জজ আদালত। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ে চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)। একই মামলায় দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

রায়ে খালাসপ্রাপ্ত চার আসামি হলেন মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সাইমুন (২১)।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com