অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ভারত থেকে তার সব কাজকর্ম গুটিয়ে চলে যাচ্ছে। আজ এই মানবাধিকার রক্ষা সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর অবিনাশ কুমার একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ভারতের বিজেপি সরকার গত দু’বছর ধরে প্রতিটি পদে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাজে বাধা দিচ্ছে।
তাদের যে কোনও ভাবে হোক ক্ষতি করা হচ্ছে, আর সবচেয়ে শেষ যেটা অসুবিধার সৃষ্টি করা হয়েছে তা হলো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া। ফলে এখানে কর্মীদের মাইনে দেওয়া থেকে শুরু করে কোনও গবেষণার কাজ করা কিংবা আইনি লড়াই চালানো, ইত্যাদি কোনও কিছুই সম্ভব হয়ে উঠছে না। তাই এখান থেকে পাততাড়ি গুটিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়াকে চলে যেতে হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে যে বিগত বছরগুলোতে সরকারবিরোধী যে কোনও কার্যকলাপ বা কথাবার্তা কঠোরভাবে দমন করা হয়েছে। যাঁরা মানুষের ভালোর জন্য কিছু করতে চেয়েছেন, সরকারের পছন্দ না হলেই তাঁদের কৈফিয়ৎ দাবি করা হয়েছে, জেলে পুরে দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার রক্ষা সংগঠনটি কিছুই করে উঠতে পারছে না কারণ তাদের হাত-পা বেঁধে রাখা হয়েছে। এই অবস্থায় এদেশে থাকার কোনও মানে হয় না