মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় আসছে ‘বান্ধব’

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০, ২.৪৭ পিএম
  • ৪৭৮ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ আগামী ১৬ অক্টোবার থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে দেশের প্রেক্ষাগৃহ। সিনেমা হল খোলার সিদ্ধান্তে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই এরইমধ্যে নতুন সিনেমা মুক্তির পরিকল্পনা করছেন। আবার অনেক প্রযোজক-পরিচালক এখনই ঝুঁকি নিয়ে সিনেমা মুক্তি দিতে চাচ্ছেন না। তবে চলচ্চিত্রর কথা চিন্তা করে কিছুটা ঝুঁকি নিয়ে ‘বান্ধব’ সিনেমার মুক্তির পরিকল্পনা করছেন প্রযোজক অনুপম কুমার বড়ুয়া। ছবিটি আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সারা দেশে মুক্তি পাবে বলে তিনি নিশ্চিত করেছেন।
বান্ধব-এ প্রথমবার জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মৌ খান ও সুমিত সেনগুপ্ত। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, প্রয়াত সিরাজ হায়দার, আসমা, হাবিব খান, আন্না, শায়লা, উর্মি, আরফান প্রমুখ। অুনপম কথাচিত্রের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। ‘বান্ধব’ ছবিটি গত ২০ মার্চ মুক্তি পাবার কথা ছিল। তবে করোনার কারণে ১৮ মার্চ সারা দেশের সিনেমা হল বন্ধ হয়ে যায়।
প্রযোজক অনুপম কুমার বড়ুয়া বলেন, ‘আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ‘বান্ধব’ সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। করোনার এ সময়ে ছবি মুক্তি দেওয়া কিছুটা ঝুঁকি হয়ে যায় তারপরও ঝুঁকি নিয়েই মুক্তির পরিকল্পনা করছি। যেহেতু ১৬ তারিখ সিনেমা হল খোলার পরিকল্পনা করেছে সরকার তাই পরবর্তীতে হলের অবস্থা বুঝে আমরা মুক্তির তারিখ জানিয়ে দেব।’
শতভাগ মৌলিক এবং বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘বান্ধব’। ডাস্টবিনের মধ্যে কুড়িয়ে পাওয়া জন্ম পরিচয়হীন একটি মেয়ের শৈশব, কৈশোর, বেড়ে ওঠা থেকে যৌবনে পা ফেলার পর সমাজের পদে পদে যেসব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাকে, ওইসব গল্পই উঠে এসেছে বান্ধব-এ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com