ভারতে সংক্রমণের সংখ্যা সোমবার ৬০ লক্ষ ছাড়িয়ে যায় এবং প্রতিদিন সেখানে রেকর্ড সংখক সংক্রমণ বৃদ্ধির খবর দেয়া হয়েছে।
দৃশ্যতঃ সংক্রমণ হ্রাসের কোনো লক্ষণ না থাকায়, প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী জনগণের প্রতি বাধ্যতামূলক মাস্ক পরিধান করার অনুরোধ জানিয়েছেন। রবিবার তিনি তাঁর সাপ্তাহিক ভাষণে বলেন, এই মহামারীর বিরুদ্ধে এসব নিষেধাজ্ঞাই আমাদের হাতিয়ার, এসবই শুধু এখন জীবন বাঁচাতে সক্ষম।
ভারতে কঠোর নিষেধাজ্ঞা শিথিল কোরে, বেশির ভাগ শহরের ব্যবসা-বাণিজ্য, দোকান-পাট, স্কুল-কলেজ ও রেস্তোরা-বার পুনরায় চালু করার পর, এই সংক্রমণ বিপদজ্জনক হারে বৃদ্ধি পায়।