বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শান্তিচুক্তি বিষয়ে আফগান কর্মকর্তার পাকিস্তান সফর

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০, ২.০৪ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

আফগানিস্তানের শান্তি স্থাপন বিষয়ক হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন এর প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ পাকিস্তানে তিন দিনের সরকারী সফর শুরু করেছেন।

কাতারে, আফগান সরকার এবং তালিবান বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা শুরু হবার এই সময়ে আবদুল্লাহ এক দশকেরও বেশি সময় পরে পাকিস্তানে প্রথম সফর করছেন।

ইসলামাবাদে কর্মকর্তারা বলেছেন যে আবদুল্লাহ ও প্রধানমন্ত্রী ইমরান খান সহ শীর্ষস্থানীয় অন্যান্য পাকিস্তানি নেতাদের বৈঠকে, উভয়পক্ষই যুক্তরাষ্ট্রের মধ্যস্থ্যতায় আফগানিস্তানের অভ্যন্তরীণ দলগুলোর মধ্যকার সংলাপ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ব্যাপারে আলোচনা করবেন।

কাতারের রাজধানী দোহায় এই মাসের গোড়ার দিকে শুরু হওয়া আফগানিস্তানে বিবদমান দলগুলির মধ্যে চলমান আলোচনা হচ্ছে আফগানিস্তানে যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যকার ২৯শে ফেব্রুয়ারির চুক্তির একটি ফল।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন পাকিস্তানকে কৃতিত্ব দিচ্ছে এই বলে যে পাকিস্তান চুক্তি নিয়ে আলোচনার জন্য বিদ্রোহীদের উত্সাহিত করেছে এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সংঘাত থেকে আমেরিকান সামরিক বাহিনীকে সরে আসতে সহায়তা করেছে। যদিও পাকিস্তান তালিবানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষার জন্য পরিচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com