বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান ১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী

মার্কিন বোমারু বিমানকে রুশ বিমানের তাড়া

  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৭.০৯ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

বাল্টিক সাগরের আকাশে মার্কিন দুটি কৌশলগত বি-৫২ বোমারু বিমানকে তাড়া করেছে রাশিয়ার একটি যুদ্ধবিমান। মার্কিন বোমারু বিমান দুটি রাশিয়ার আকাশীসীমার দিকে এগিয়ে যাচ্ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়েছে।

রুশ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স ম্যানেজমেন্ট সেন্টার শুক্রবার এক বিবৃতিতে বলেছে, মার্কিন বোমারু বিমান দুটিকে শণাক্ত করার পর সেগুলোকে বাধা দিতে একটি সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান পাঠানো হয়। বাল্টিক বিমান বহর থেকে রাশিয়ার ওই জঙ্গিবিমান পাঠানো হয়। বিমানটি নিরাপদ দূরত্বে থেকে মার্কিন বিমান দুটিকে রুশ আকাশসীমার দিকে না যেতে নির্দেশনা দেয় এবং এক পর্যায়ে এস্কর্ট করে মার্কিন বোমারু বিমান দুটিকে চলে যেতে সাহায্য করে।

রুশ মন্ত্রণালয়ের এ তথ্য বার্তা সংস্থা তাস প্রকাশ করেছে। এত বলা হয়েছে, মার্কিন বিমান রুশ আকাশসীমা লঙ্ঘন করতে পারেনি। মার্কিন বিমান তাড়িয়ে দিয়ে রুশ জঙ্গিবিমানটি নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে।

এদিকে, শুক্রবার রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, রুশ সীমান্তের ২০ থেকে ৩০ কিলোমিটার দূরে আমেরিকা ও ন্যাটো বাহিনী সামরিক মহড়া চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com