বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে মোট করোনা আক্রান্ত ৫৭ লক্ষ ছাড়াল

  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ২.০৩ এএম
  • ২৪১ বার পড়া হয়েছে

ভারতে মনোবল ফেরাচ্ছে সুস্থতার হার। প্রায় ৪৬ লক্ষ ৭৪ হাজার জন এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন। বিশ্বে যা প্রথম। মোট সংক্রমণে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকলেও সুস্থতার হার প্রমাণ করছে, অনেকটাই দুর্বল হতে চলেছে করোনা। তবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৮৬ হাজার ৫০৮ জন। যুক্তরাষ্ট্র থেকে প্রায় দ্বিগুণ হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। মোট করোনা আক্রান্ত ছাড়াল ৫৭ লক্ষ।তবে, এ দিন মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেল। দৈনিক মৃত্যু হয়েছে ১,১২৯ জনের।আহমেদাবাদে শহরের বাইরের থেকে আসা লোকদের স্ক্রিন করার জন্য রেলস্টেশনে স্থাপিত একটি পরীক্ষা বুথের সামনে ভারতীয় যাত্রীরা করোনা পরীক্ষার জন্য সারিবদ্ধ হন

গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৫৬ লক্ষ ৪৬ হাজার। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৭ হাজার ৩৭৪ জন মানুষ। সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯ লক্ষ ৬৬ হাজার।তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সাত রাজ্যের সঙ্গে করোনা নিয়ে বৈঠকে জানিয়েছেন, দেশের মাত্র ৬০ জেলা এখন চিন্তার কারণ। তিনি বলেন, ‘দেশে সাতশোরও বেশি জেলা রয়েছে। এর মধ্যে ৬০টি জেলা এখন চিন্তার কারণ। ওইসব জেলা সাত রাজ্যের অন্তর্গত।’ এনিয়ে ওইসব রাজ্যকে সতর্ক করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com