বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সংঘর্ষে দেশটির পুলিশ বাহিনীর ২৮ সদস্য নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১.৫০ এএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানের সঙ্গে সংঘর্ষে দেশটির পুলিশ বাহিনীর ২৮ সদস্য নিহত হয়েছে। সরকার নিয়ন্ত্রিত এ জেলায় চলমান ব্যাপক লড়াইয়ে এটি সর্বশেষ প্রাণহানির ঘটনা। খবর আলজাজিরার।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, জেলাটি বিদ্রোহীদের হাতে চলে যেতে পারে বলেও ধারনা করা হচ্ছে। স্থানীয় এক কর্মকর্তা জানান, পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করার পর বিদ্রোহীরা তাদেরকে হত্যা করে। তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান। এএফপিও এ দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

উরুজগান প্রদেশের গিজাব জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে গত কয়েকদিন ধরেই তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক যুদ্ধ চলছে। তালেবান জেলাটির নিয়ন্ত্রণ নিতে আফগান পুলিশ ও সেনা ফাঁড়িতে একের পর এক হামলা চালাচ্ছে।

উরুজগান গভর্নরের মুখপাত্র জালগাই এবাদি জানান, মঙ্গলবার আত্মসমর্পণ করলে তালেবান যোদ্ধারা স্থানীয় ও জাতীয় ২৮ পুলিশ সদস্যকে বাড়িতে চলে যাওয়ার সুযোগ দেয়ার প্রস্তাব দেয়। কিন্তু অস্ত্র কেড়ে নেয়ার পর তাদের হত্যা করেছে তালেবান। প্রাদেশিক পরিষদ প্রধান আমির মোহাম্মাদ বারেকজাই এ হত্যাযজ্ঞের খবর নিশ্চিত করে বলেন, সেখানে প্রচণ্ড লড়াই চলছে। এসব পুলিশ সদস্যকে আত্মসমর্পণের আগে না পরে হত্যা করা হয়েছে সে ব্যাপারে বারেকজাই কিছু বলেননি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় তৃতীয় এক কর্মকর্তা নিহতের সংখ্যা ২৮ থেকে ৩০ জন বলে জানান। সেখান থেকে তিন পুলিশ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও তিনি জানান।

এদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com