বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ট্রাম্প জাতিসংঘে তাঁর ভাষণে করোনাভাইরাসের জন্য চীনকে দায়ী করেছেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১১.৫৫ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে চীনকে তার কর্মকান্ডের জন্যে জবাবদিহি করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউজে আগেই রেকর্ড করা এই ভাষণে ট্রাম্প করোনাভাইরাসের কারণে কভিড ১৯ রোগের বিশ্বব্যাপী সংক্রমণের জন্য চীন সরকারকে অভিযুক্ত করেছেন। বিশ্ব জুড়ে এই রোগে এখন তিন কোটি দশ লক্ষ লোক সংক্রমিত হয়েছেন এবং মারা গেছেন নয় লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাঁর ভাষণে বলেন এই জীবাণু সংক্রমণের প্রথম দিকেই চীন অভ্যন্তরীণ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু চীন থেকে ফ্লাইট চলাচল অব্যাহত রাখে এবং এতে বিশ্বকে সংক্রমিত হতে দেয়। তিনি আরও বলেন, “ চীনা সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা , যারা কার্যত চীনের নিয়ন্ত্রেণই রয়েছে মিথ্যে জানিয়েছিল যে মানুষ থেকে মানুষের দেহে এই রোগ সংক্রমণের কোন প্রমাণ নেই”।

ট্রাম্পের এই ভাষণ ছিল জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেয়া যে কোন ভাষণের চাইতে চীনের বিরুদ্ধে অস্বাভাবিক রকমের সমালোচনা। তাঁর ভাষণে প্রেসিডেন্ট চীনের প্রতি যে কড়া মনোভাব পোষণ করেছেন সে সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউজের প্রেস সচিব কেলেই ম্যাকএনানী প্রেস ব্রিফিং এর সময়ে বলেন, চীন যা করেছে,তা অমার্জনীয়।

ওদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের জন্য বেইজিং থেকে রেকর্ড করা মন্তব্যে প্রেসিডেন্ট শি জিন পিং বলেন, এই মহামারিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের যে কোন প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করা উচিত্ এবং আন্তর্জাতিক ভাবে করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নেতৃত্বের ভূমিকা দেয়া উচিত্। ট্রাম্প তাঁর ভাষণে দৃঢ়তার সঙ্গেই বলেন যে যুক্তরাষ্ট্র টিকা বিতরণ শুরু করবে এবং এই জীবাণুকে পরাস্ত করবে। তিনি তাঁর ভাষণে সাম্প্রতিক সময়ে তাঁর কয়েকটি শান্তি উদ্যোগের কথাও তুলে ধরেন।করোনাভাইরাসের কারণে বিশ্বের নেতৃবৃন্দ এবারকার সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com