সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

সাক্ষাৎকার গান রক্তে মিশে আছে: মৌমিতা বড়ুয়া

  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৮.১৫ পিএম
  • ৮৭৩ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ তরুণ প্রজন্মের গায়িকা মৌমিতা বড়ুয়া। গান তার নেশা, রক্তে মিশে আছে গান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) শেষ করেছেন। গানের জগতে নানা জানা-অজনা কথা উঠে এসেছে প্রতিবেদকের সাথে আলাপকালে।
গায়িকা হওয়ার ইচ্ছে কি ছোটবেলা থেকেই?
সংগীতের বীজটা বপন হয় জন্ম থেকেই। আমার বাবা ত্রিদিব বড়ুয়া রানা একজন বিশিষ্ঠ কন্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক (তালিকাভুক্ত বাংলাদেশ বেতার ও টেলিভিশন)। যার কারণে সংগীত আমার রক্তে মিশে আছে। গায়িকা হওয়ার ইচ্ছে ছিলো কিনা জানি না তবে গান গাওয়া আমার নেশা ছিলো। চ্যানেল আই সেরা কন্ঠ প্রতিযোগিতায় ২০১৭ সালে অংশ নিয়ে মিডিয়ায় আত্নপ্রকাশ করি।
কাজের শুরুটা কি ভাবে?
সেরা কন্ঠ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার পর প্রফেশনাল ক্যারিয়ার শুরু। সে সময় যতেষ্ট পরিবারের সাপোর্ট পেয়েছি। যেহেতু বাবা এ জগতের মানুষ সেহেতু সংগীত আমাদের পুরো পরিবারের কাছে ঈশ্বরের আরাধনার মতো বিষয়। আমার মা পেশায় একজন আইনজীবী। ব্যস্ততার মাঝেও আমার আর আমার বোনের গানের জন্য প্রচুর সময় ব্যয় করতেন মা। তাই শুরু থেকে এখন পর্যন্ত পুরো পরিবারের পূর্ণাঙ্গ সাপোর্টেই আমার এতোদূর আসা।
মিডিয়া কাজের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। কখনো এমনটা হয়েছে কি?
নতুন হিসেবে গান শোনার আগেই অনেকে অনেক সময় কাজ দেয়ার ব্যাপারে ভরসা করতে পারতেন না। আবার কেউ কেউ এতোটা ভরসা করেন তখন ভালো কাজ করতে পারার জন্য আলাদা আত্মবিশ্বাস তৈরি হয়। তবে সব কথার শেষ কথা আমি নিজেকে যতটা ইমপ্রুভ করতে পারবো ততোই আমার প্রতিবন্ধকতা ক্রমশ দূর হবে।
মিডিয়াতে নতুন যারা গানের জগতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি উপদেশ দিবেন?.
ক্রমাগত নিজেকে ইম্প্রুভ করতে হবে। নিজের ত্রুটিগুলোর দিকে বেশি নজর দিতে হবে। তাহলেই প্রতিবন্ধকতা কমে আসবে।
আপনার প্রিয় গায়ক?
মাহমুদুন নবী, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, কুমার বিশ্বজিত, মোহাম্মদ রফি, মান্না দে, পন্ডিত অজয় চক্রবর্তী, ব্রায়ান এডামস, লিওনেল রিচি আর অবশ্যই আমার বাবা।
গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা?
গান নিয়েই মূলত সব পরিকল্পনা। নিজের মৌলিক গানের ভান্ডারকে আরো পরিপূর্ণ করতে চাই। এবং অবশ্যই মানসম্মত কাজ করতে চাই। সবার দোয়া আর ভালোবাসায় এগিয়ে যেতে চাই অনেক দূর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com