বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৪ যাত্রী নিহত

  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ৪.৫৬ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে জরুরি অবতরণ করার সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চার যাত্রী নিহত হয়েছেন। বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে গন্তব্যের আগে অবতরণ করার চেষ্টা করছিল। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) টেক্সাসের স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে হিলটপ লেকস এয়ারপোর্টে ওই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে দুজন নারী ও দুজন পুরুষ যাত্রী ছিলেন। তারা প্রত্যেকেই এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিমানটি অস্টিন থেকে লুইসিয়ানায় যাচ্ছিল ঠিক মাঝপথে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এটা ঠিক কোনো ধরনের বিমান ছিল, তা এখনও জানা যায়নি। ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে যায় উদ্ধারকারী দল।

দুর্ঘটনায় মৃতদের মধ্যে একজন ওই বিমানের যাত্রী ও অপরজন পাইলট। মৃতদের মধ্যে একজনের নাম চার্লস ই ওলফ ও অপরজন ওয়েন ডি কাহুন। এদের মধ্যে কে বিমান চালাচ্ছিল তা জানা যায়নি।জানা গেছে, ওই বিমানটিতে করে যাত্রীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল। এটি ছিল একটি সিঙ্গেল ইঞ্জিনের চারজন যাত্রী বিশিষ্ট একটা প্লেন।

এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে আরও একটি বিমান দুর্ঘটনা ঘটে। মন্টানায় একটি ছোট বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুজনের। আহত হন আরও একজন।

সিসি লেক বিমানবন্দরের উত্তরে রাতের দিকে এ দুর্ঘটনা ঘটেছিল। পরে ভোরে কর্তৃপক্ষ ওই ভেঙে পড়া বিমানটি খুঁজে পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com