বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনাকালে অর্থনৈতিক ক্ষয় ক্ষতি কাটিয়ে উঠতে অনুদান বৃদ্ধির ঘোষশন এডিবির

  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১২.৩০ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

করোনাকালে বাংলাদেশসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ক্ষয় ক্ষতি কাটিয়ে উঠতে এশিয় উন্নয়ন ব্যাংক বা এডিবি তার অনুদান তহবিলকে বাড়ানোর ঘোষণা দিয়েছে।

শুক্রবার বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এডিবির ঢাকা অফিস এক বিবৃতিতে বলেছে তারা করোনা সংকট কাটিয়ে উঠতে দেশগুলোর উন্নয়নে আগামী ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চার বছরের জন্য তাদের অনুদান তহবিল ৫০ কোটি ডলার বাড়িয়ে ৪০০ কোটি ডলারে উন্নীত করেছে। এর আগে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত চার বছরে এই তহবিলের পরিমাণ ছিল ৩৫০ কোটি ডলার। বিবৃতিতে বলা হয়েছে এডিবির অনুদান তহবিলের ৫৮ শতাংশ বা ২৩০ কোটি ডলারের যোগান দেবে ৩০টি দাতা দেশ এবং বাকি ১৭০ কোটি ডলার বা ৪২ শতাংশ অর্থায়ন আসবে এডিবির সাধারণ মূলধন সংস্থান থেকে। এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া সংস্থাটির এশিয়ান ডেভলপমেন্ট ফান্ড বা অনুদান ফাণ্ড বৃদ্ধির জন্য দাতাদের সমর্থনকে গভীরভাবে প্রশংসা করে বলেছেন যারা এই অনুদান ফান্ড বৃদ্ধি করেছে সেইসব দেশও করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য ও অর্থনৈতিক সঙ্কটের চাপে রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে করোনা সংকটে এই অনুদান ফান্ড এই অঞ্চলের সবচেয়ে দরিদ্র ও দুর্বল দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন কার্যক্রম পরিচালনার উদ্যোগের ক্ষেত্রে গুরুত্ব পূর্ণ অবদান রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com