বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা

  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১২.২৭ এএম
  • ৩৬৫ বার পড়া হয়েছে

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা বিমানবন্দরে ওই হামলা হয়।

ইয়েমেন সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বৃহস্পতিবার এ তথ্য দিয়েছেন। তিনি জানান, ইয়েমেনের নিজস্ব প্রযুক্তি তৈরি সামাদ-৩ ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, ইয়েমেন থেকে পাঠানো কয়েকটি ড্রোন আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে।

জেনারেল সারিয়ি বলেন, “ইয়েমেনি ড্রোনগুলো আবহা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। সৌদি আরবের অব্যাহত বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।”

জেনারেল সারিয়ি আরও বলেন, “যতক্ষণ পর্যন্ত সৌদি আরব ও তাদের মিত্ররা ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনি সামরিক বাহিনী সৌদি ভূখণ্ডে এ ধরনের পাল্টা হামলা চালাবে।”

এর আগে গত ৯ সেপ্টেম্বর একই বিমানবন্দরের স্পর্শকাতর অবস্থানে ইয়েমেনের সামরিক বাহিনী সামাদ-৩ ড্রোন দিয়ে হামলা চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com